নিউজ পোল ব্যুরো: নিম্নচাপ (Low Pressure) ঝাড়খণ্ডের (Jharkhand) দিকে সরে গেলেও এখনও রাজ্যে বৃষ্টির বিরতি নেই। তবে আজকের দিনটা খানিকটা স্বস্তির ইঙ্গিত দিচ্ছে। দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বর্ষণের (West Bengal Rain Alert) সম্ভাবনা কম। আকাশ মেঘলা থাকবে ঠিকই, তবে কোথাও কোথাও রোদের ঝলকও দেখা যেতে পারে। তবে এ স্বস্তি বেশিদিন নয়, সোমবার (Monday) থেকেই ফের রাজ্যে প্রবল বৃষ্টির আগমনবার্তা।
আরও পড়ুন: Weather Update: শুক্রেও বৃষ্টি, কিন্তু স্বস্তি মিলবে কি?
আলিপুর আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, সক্রিয় মৌসুমি অক্ষরেখা এখন দিঘা থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে দক্ষিণবঙ্গের (North Bengal) বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগণা এবং পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার সতর্কতাও জারি (West Bengal Rain Alert) হয়েছে। অন্যদিকে, কলকাতা (Kolkata) ও উত্তর ২৪ পরগণা সহ বেশ কিছু জেলা আজ তুলনামূলক শুষ্ক থাকবে। তবে ১৪ ও ১৫ জুলাই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস (West Bengal Rain Alert) রয়েছে। ফলে সপ্তাহের শুরুতেই ফের জলমগ্ন শহরের আশঙ্কা।
উত্তরবঙ্গের আবহাওয়াও আজ কিছুটা শান্ত থাকবে। তবে ১৩ জুলাই, রবিবার থেকে সেখানে আবহাওয়ার আবার পরিবর্তন দেখা দেবে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে রবিবার থেকে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবারও এইসব জেলাগুলিতে বৃষ্টির দাপট বজায় থাকবে। আজকের দিনটি অপেক্ষাকৃত শান্ত হলেও নতুন সপ্তাহের শুরুতেই রাজ্যজুড়ে আবারও মৌসুমি বৃষ্টির দাপট শুরু হতে চলেছে। তাই আগাম সতর্কতা অবলম্বন করা ও প্রস্তুত থাকা জরুরি, বিশেষ করে নিচু এলাকাগুলিতে। কৃষি থেকে শুরু করে জনজীবন—সব ক্ষেত্রেই তার প্রভাব পড়তে চলেছে। এখন শুধু নজর রাখতে হবে পরবর্তী আবহাওয়া আপডেটের দিকে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
