নিউজ পোল ব্যুরো: সুপ্রিম কোর্টের(Supreme Court) নির্দেশিকা ঘিরে দেশজুড়ে যখন বিতর্ক তুঙ্গে, তখনই দেশের প্রথম রাজ্য হিসেবে পথকুকুর সংক্রান্ত নির্দেশ বাস্তবায়নে উদ্যোগী হল রাজস্থান(Rajasthan)। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে আমজনতার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রাণী কল্যাণও উপেক্ষিত হওয়া চলবে না। সেই ভারসাম্য রক্ষাতেই এবার কঠোর পদক্ষেপ নিল রাজ্য প্রশাসন।নতুন নির্দেশ অনুসারে, প্রতিটি ওয়ার্ডে পথকুকুরদের জন্য নির্দিষ্ট খাওয়ানোর স্থান চিহ্নিত করতে হবে। খাবার ও জলের ব্যবস্থাও করতে হবে পুরসভার তত্ত্বাবধানে। এমনকি জলাতঙ্কের ঝুকি রয়েছে এমন কুকুরদের ক্ষেত্রেও এ নিয়ম মানা বাধ্যতামূলক।
আরও পড়ুন: Rajnath Singh: ‘আরও অনেক কিছু করতাম, কিন্তু সংযম দেখিয়েছি’ বিস্ফোরক রাজনাথ সিং
রাজ্যজুড়ে প্রতিটি শহরে স্থাপন করা হবে জীবাণুমুক্তকরণ, টিকাকরণ ও কৃমিনাশক কেন্দ্র। কুকুরদের চিকিৎসা ও জীবাণুমুক্ত করার পর তাদের পুনরায় সেই এলাকাতেই ছেড়ে দেওয়ার নিয়ম কার্যকর হবে।রাজস্থানের(Rajasthan) সরকারি আধিকারিক রবি জৈন জানিয়েছেন, “মানবসুরক্ষা ও প্রাণী কল্যাণের সমন্বয় ঘটিয়ে রাজস্থানই (Rajasthan)দেশের প্রথম রাজ্য যেখান থেকে সুপ্রিম কোর্টের(Supreme Court) নির্দেশ পূর্ণরূপে বাস্তবায়িত হতে চলেছে।” তিনি আরও জানান, কাজের স্বচ্ছতা বজায় রাখতে এবিসি সেন্টার ও অপারেশন থিয়েটারে বসানো হবে সিসিটিভি ক্যামেরা(CCTV Camera)। পাশাপাশি, শুধুমাত্র প্রশিক্ষিত কর্মীদের হাতেই কুকুর ধরার দায়িত্ব দেওয়া হবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
উল্লেখযোগ্য বিষয়, ছয় মাসের কম বয়সি কোনও কুকুরকে জীবাণুমুক্ত করা যাবে না বলে নির্দেশে স্পষ্ট জানানো হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে সমস্ত পুর সংস্থাকে রাজ্য সরকারের কাছে সম্মতিপত্র পাঠাতে হবে।প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের(Supreme Court) সাম্প্রতিক রায় অনুযায়ী, সব পথকুকুরকে আশ্রয়কেন্দ্রে পাঠানো যাবে না। টিকা দেওয়ার পর তাদের আবার পুরনো এলাকায় ফিরিয়ে দেওয়া হবে। আদালত আরও জানিয়েছে, খাওয়ানোর পরিবর্তে নির্দিষ্ট জায়গায় খাওয়ানোর ব্যবস্থাই হবে সঠিক পথ। ফলে রাজস্থানের(Rajasthan) এই পদক্ষেপকে পথকুকুর সমস্যা ও জননিরাপত্তার মধ্যে ভারসাম্য আনার এক গুরুত্বপূর্ণ মাইলস্টোন বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
