বিনা টিকিট থেকে নোংরা করা—শিয়ালদহ ডিভিশনের অভিযানে ধরা পড়ল ৬৫৭টি মামলা

কলকাতা

শিয়ালদহ ডিভিশনে যাত্রীদের নিয়ম মেনে রেলের পরিষেবাকে সঠিক ব্যবহারে উৎসাহিত করতে শুরু হয়েছে বিশেষ টিকিট পরীক্ষা ও সচেতনতা অভিযান। শিয়ালদহ–কৃষ্ণনগর, শিয়ালদহ–ক্যানিং এবং শিয়ালদহ–বনগাঁ সেকশনে এই অভিযান চালানো হয় সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার সুনীল কুমার মহালার নেতৃত্বে।

অভিযানে মোট ৬৫৭টি মামলা ধরা পড়ে। এর মধ্যে বৈধ টিকিট ছাড়া যাত্রার ৩৪৬টি মামলা রয়েছে। এছাড়া বুকিং ছাড়া বা নির্ধারিত সীমার বেশি লাগেজ বহনের ২৯৭টি মামলা এবং ট্রেন বা স্টেশন চত্বরে থুতু ফেলা ও নোংরা করার ১৪টি মামলা শনাক্ত করা হয়েছে। সব মিলিয়ে জরিমানা বাবদ ২ লক্ষ ৫৩ হাজার ২৬৫ টাকা আদায় করেছে রেল।

শুধু জরিমানা আদায় নয়, অভিযানের পাশাপাশি যাত্রীদের সচেতনও করা হয়। বৈধ টিকিট নিয়ে যাত্রা করা, নির্ধারিত লাগেজের সীমা মেনে চলা এবং ট্রেন ও প্ল্যাটফর্ম পরিষ্কার রাখার বিষয়ে যাত্রীদের বার্তা দেওয়া হয়। নিরাপদে ট্রেনে ওঠানামা এবং দায়িত্বশীলভাবে রেল পরিষেবা ব্যবহারের বিষয়েও সচেতন করা হয়েছে।

শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানান, নিয়ম প্রয়োগের পাশাপাশি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাত্রার পরিবে