নিউজ পোল ব্যুরো: শহর জুড়ে শুরু হয়ে গেছে কাঁসরের ঘন্টাধ্বনি, অলিতে গলিতে বাজছে ঢাকের তালে তালে আনন্দের আমেজ। বাঙালির সবচেয়ে প্রিয় উৎসব দুর্গাপুজো (Durga puja Parikrama) আসতে আর মাত্র কয়েকদিন বাকি! প্যান্ডেল হপিং আর পেটপুজোর প্ল্যান শুরু করে দিয়েছেন তো? এবার একদম ঝামেলাহীন, আরামদায়ক এবং সাশ্রয়ী ভ্রমণের সুযোগ এনে দিল পশ্চিমবঙ্গ পরিবহন নিগম (WBTC)।
আরও পড়ুন: Durga Puja Special Bus: পুজোয় রাজ্য সরকারের ধামাকা অফার! কলকাতায় চালু হচ্ছে শপিং স্পেশাল বাস
এ বছর পুজোর দিনে এক বা একাধিক থিম পুজো, বনেদি বাড়ির পুজো, এমনকি গ্রাম বাংলার সাবেক পুজো ঘুরে দেখার জন্য থাকছে একাধিক প্যাকেজ—তাও আবার এসি বাস, ভলভো, এমনকি লঞ্চে করে!
ষষ্ঠী থেকে শুরু হবে বনেদি বাড়ির পুজো পরিক্রমা (Durga Puja Parikrama), যেখানে দর্শনার্থীরা ঘুরে দেখতে পারবেন শোভাবাজার রাজবাড়ি, বেহালার সোনার দুর্গা, সাবর্ণ রায়চৌধুরীর বাড়ি সহ একাধিক ঐতিহ্যবাহী পুজো। এসি ভলভো বাসে এই প্যাকেজের ভাড়া নির্ধারিত হয়েছে ২২০০ টাকা। সঙ্গে থাকছে ব্রেকফাস্ট এবং লাঞ্চ। জলপথে পুজো ঘোরার জন্য মিলেনিয়াম পার্ক (Millenium Park) থেকে যাত্রা শুরু করবে লঞ্চ, জনপ্রতি ভাড়া ৯০০ টাকা। শহরতলী থেকে যারা কলকাতার পুজো (Kolkata Puja) দেখতে আসতে চান, তাদের জন্য থাকছে বিশেষ প্যাকেজ, যেমন বারাসত/হাবড়া থেকে এসি বাসে ভ্রমণ, ভাড়া ২৩০০ টাকা।
গ্রামের পুজো ঘোরার (Durga Puja Parikrama) জন্য ধান্যকুড়িয়া, আড়বালিয়ার মত ঐতিহ্যশালী জায়গায় নিয়ে যাওয়া হবে এসি বাসে। এই প্যাকেজের খরচও ২২০০ টাকা। জয়রামবাটি (Jairambati) ও কামারপুকুরের (Kamarpukur) মত ধর্মীয় স্থানেও ঘুরে দেখা যাবে নন-এসি বাসে মাত্র ৮০০ টাকায়।
কীভাবে বুক করবেন?
সহজ! WBTC-র অফিশিয়াল ওয়েবসাইটে ( https://wbtconline.in/home গিয়ে বুকিং করুন পছন্দের প্যাকেজ। চাইলে পরিবহন নিগমের ডিপোগুলিতে সরাসরি গিয়েও বুক করা যাবে। ফোনে বুক করতে কল করুন ৯৮৩০১৭৭০০০।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
