Shehbaz Sharif: নিরাপত্তা ও কূটনীতির জলে আগুন, সিন্ধু চুক্তি নিয়ে ফের ভারতকে হুমকি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে সিন্ধু জলচুক্তি (Indus Water Treaty) ফের কেন্দ্রে উঠে এসেছে। এবার সরাসরি হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Shehbaz Sharif)। তিনি স্পষ্ট জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে প্রয়োজনে ‘চূড়ান্ত সিদ্ধান্তমূলক পদক্ষেপ’ নিতে প্রস্তুত ইসলামাবাদ (Islamabad)। তার কথায়, “শত্রুরা পাকিস্তান থেকে এক ফোঁটা জলও পাবে না।” এই মন্তব্যেই স্পষ্ট, দুই দেশের মধ্যে জল নিয়ে উত্তেজনা নতুন মাত্রা নিচ্ছে।

আরও পড়ুন: Jammu Kashmir: জম্মু-কাশ্মীরে ফের ব্যর্থ পাক অনুপ্রবেশ, শহিদ জওয়ান, সেনার জবাবে খতম পাঁচ সন্ত্রাসী

২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের (Jammu Kashmir) পহেলগাঁওতে জঙ্গি হামলার (Pahalgam Issue) পর, প্রতিক্রিয়ায় ১৯৬০ সালের ঐতিহাসিক সিন্ধু জলচুক্তি বাতিলের ইঙ্গিত দিয়েছিল ভারত। সেই সূত্র ধরেই ক্রমাগত জল-রাজনীতির উত্তাপ বাড়ছে। প্রথমে পাক সেনা প্রধান আসিম মুনিরের আক্রমণাত্মক মন্তব্য, এরপর প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো (Bilawal Bhutto) জারদারির পাল্টা হুঁশিয়ারি এবং এবার পাক প্রধানমন্ত্রী (Shehbaz Sharif) নিজে সামনে এলেন।

শেহবাজ শরিফ (Shehbaz Sharif) ইসলামাবাদের এক অনুষ্ঠানে বলেন, “সিন্ধুর জল পাকিস্তানের প্রাণ। এটি শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয়, এটি আমাদের জাতীয় নিরাপত্তা ও জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আন্তর্জাতিক আইন মেনেই পাকিস্তান তার অধিকার রক্ষা করবে।” পাশাপাশি ভারতকে (India) হুঁশিয়ারি দিয়ে বলেন, “জলের প্রবাহ বন্ধ করার কথা বলছো? যদি এমন কোনও পদক্ষেপ নেওয়া হয়, তবে পাকিস্তান এমন শিক্ষা দেবে, যা কোনও দিন ভুলতে পারবে না।”

প্রসঙ্গত, সিন্ধু জলচুক্তি অনুযায়ী, সিন্ধু, ঝিলম ও চেনাব এই তিনটি পশ্চিমাঞ্চলীয় নদীর জল ব্যবহারের অধিকারের বেশিরভাগ পাকিস্তানকে দেওয়া হয়েছে। অন্যদিকে, রবি, বিপাশা ও শতদ্রুর মতো পূর্বাঞ্চলীয় নদীগুলোর জল ব্যবহার করে ভারত। তবে নির্দিষ্ট শর্তসাপেক্ষে উভয় পক্ষই অপরপক্ষের বরাদ্দ নদীর একটি নির্দিষ্ট পরিমাণ জল ব্যবহার করতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole