TMC: প্রার্থী তালিকা ঘোষণার আগেই তৃণমূলে যোগদানের ঢল, বাড়ছে রাজনৈতিক জল্পনা

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: প্রার্থী তালিকা ঘোষণার আগেই তৃণমূল (TMC) শিবিরে একের পর এক ‘বড় নাম’ যোগ! রাজনৈতিক ময়দানে জোর চর্চা নতুন মুখে চমক দেবে কি দল?

ভোটের আগে শক্তি বাড়াতে তৃণমূল কংগ্রেসে (TMC) যোগদানের হিড়িক পড়েছে। মঙ্গলবার প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন। তাঁর সঙ্গে দলে নাম লেখান মুফতি আবদুল মতিন-ও।

আরও পড়ুন:WB Election 2026 : ভবানীপুরে শুভেন্দু প্রার্থী ঘোষণা হতেই , ‘লোডশেডিং’ ইস্যুতে তীব্র কটাক্ষ প্রতীক উরের!

তুলে নেন মঙ্গল সোরেন। তিনি সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের আইন আধিকারিক। প্রার্থী তালিকা ঘোষণার কয়েক ঘণ্টা আগে তাঁর এই যোগদান ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

অন্যদিকে কৃষ্ণনগরে (Krishnanagar)-এ তৃণমূলে যোগ দেন সমাজসেবী অভিনব ভট্টাচার্য। স্থানীয় নেতৃত্বের হাত ধরে তাঁর এই যোগদানও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নন্দীগ্রাম (Nandigram) থেকেও বড় খবর—ভূমিপুত্র হিসেবে পরিচিত পবিত্র কর তৃণমূলে যোগ দিয়েছেন। জল্পনা তৈরি হয়েছে, তিনি কি এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র বিরুদ্ধে প্রার্থী হতে পারেন?

এদিকে, আজ প্রকাশিত হতে চলা তৃণমূলের প্রার্থী তালিকা নিয়েও উত্তেজনা তুঙ্গে। সূত্রের খবর, নতুন মুখ হিসেবে থাকতে পারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ-এর নাম। তবে শুধু নতুন সংযোজনই নয়, একাধিক পুরনো মুখের টিকিট কাটার সম্ভাবনাও জোরালো। যেমন পার্থ চট্টোপাধ্যায়-এর নাম বাদ পড়তে পারে বলে জল্পনা রয়েছে। একইভাবে লাভলি মৈত্র-ও এবার টিকিট নাও পেতে পারেন বলে খবর। সব মিলিয়ে, প্রার্থী তালিকা প্রকাশের আগেই তৃণমূল শিবিরে যোগদান, সম্ভাব্য প্রার্থী এবং বাদ পড়ার জল্পনা সবকিছু মিলিয়ে রাজ্যের রাজনীতি এখন তীব্র উত্তেজনার কেন্দ্রবিন্দুতে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole