নিউজ পোল ব্যুরো: যতই রাজ্যে প্রধানমন্ত্রী মোদী আসুক সভা করুক না কেন দিলীপ ঘোষই (Dilip Ghosh ) যেন চর্চার কেন্দ্রে। ২১ জুলাই বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতির অবস্থান কোথায় থাকবে তা নিয়ে জল্পনা এখনও জারি রয়েছে। শুক্রবার দুর্গাপুরে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় হাজির ছিলেন রাজ্যের ছোট-বড় বিজেপি নেতারা তখন দিল্লি উড়ে গিয়েছিলেন বিজেপির প্রাক্তন সাংসদ। দেখা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) সঙ্গে। তারপরেও ২১ জুলাই নিয়ে জল্পনা জারি রেখেছেন দিলীপ ঘোষ।
দিল্লিতে সুকবার নাড্ডার সঙ্গে প্রায় এক ঘন্টার বৈঠক হয়েছে দিলীপ ঘোষের। সেখান থেকে বেড়িয়ে মুখে কুলুপ এঁটেছিলেন তিনি। কলকাতায় ফিরতেই সম্মুখীন হলেন একাধিক প্রশ্নের। ২১ জুলাই কোথায় দেখা যাবে? বহু চর্চিত এই প্রশ্নই ধেয়ে আসে দিলীপ ঘোষের দিকে। কারণ তিনিই বলেছিলেন ২১ জুলাই রয়েছে বড় চমক। সেই প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “২১ তারিখ তো চলে যায়নি এখনও। দেখুন না কি হয়।” সঙ্গে এটাও বললেন, “খড়গপুরে প্রোগ্রাম রয়েছে, কর্মীরা আসবেন। বাংলায় প্রায় আড়াইশো কর্মী তৃণমূলের হিংসার বলি। তাদের শ্রদ্ধা জানাবো।” নাড্ডার সঙ্গে বৈঠকের পর আরও এক প্রশ্ন উঠছে তা হল দলে কি বড় কোনও দায়িত্ব পেতে চলেছেন দিলীপ ঘোষ? সেই কারণে তাঁকে তলব করা হয়েছিল দিল্লিতে? প্রশ্নের জবাবে বিজেপি নেতা বলেছেন, “দায়িত্ব এখনই কি করে দেবে? বৈঠক তো ইম্পর্ট্যান্ট ছিল। সর্ব ভারতীয় সভাপতি ডেকেছেন মানেই তো ইম্পর্ট্যান্ট।” তিনি আরও বলেন, “পার্টি যা সিদ্ধান্ত নেবে সেটাই পার্টির সবাইকে মেনে চলতে হবে। প্রতি ৩ বছর অন্তর বিজেপিতে সাংগঠনিক বদল হয়। পরিবর্তন হলে নিশ্চই সবাইকে কাজে লাগানো হবে।”
মোদীর সভায় না যাওয়ার কারণ হিসেবে দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে দিলীপ ঘোষ (Dilip Ghosh ) বলেছিলেন দলের অস্বস্তির কথা। সেই প্রশ্নও উথেছিল এদিন। বিজেপি নেতা জানালেন, “আমাকে কোথায় বসানো হবে কোথায় রাখা হবে সেটা নিয়ে অস্বস্তি হতে পারত। সেটাই বলছিলাম। আমি তাই ঠিক করলাম যাবো না। তারপর সভাপতি ডাকলেন। আমি দিল্লি চলে গেলাম।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
