নিউজ পোল ব্যুরো: ফের বিদেশ সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জুনে টানা ৮ দিনে পাঁচ দেশ সফরের পর ২৩ থেকে ২৬ জুলাই যুক্তরাজ্য এবং মালদ্বীপে সফরে যাবেন প্রধানমন্ত্রী (PM Modi visit Maldives)। প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে মালদ্বীপের মন্ত্রীর অবমাননাকর মন্তব্যের পর সে দেশের সঙ্গে ভারতের সম্পর্কে চিড় ধরে। ভারতীয়রা মালদ্বীপের পর্যটনকে বয়কটও করে। সেই সমস্ত ঘটনা নিয়ে ভারতের সঙ্গে অচলঅবস্থা তৈরি হওয়ার পর এটাই মোদীর প্রথম সফর হতে চলছে।
প্রধানমন্ত্রী মোদীর দুই দেশ সফরের লক্ষ্য গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করা। প্রধানমন্ত্রী মোদীর সফরের প্রথম ধাপে ২৩-২৪ জুলাই যুক্তরাজ্যে যাবেন যেখানে তিনি ঐতিহাসিক ভারত-যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষর করবেন। এই চুক্তি শুল্ক হ্রাসের মাধ্যমে যুক্তরাজ্যে ভারতীয় রপ্তানির ৯৯ শতাংশকে প্রভাবিত করবে। যার ফলে ভারতে হুইস্কি এবং গাড়ির মতো ব্রিটিশ রপ্তানি সহজতর হবে। দুই দেশের বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি এবং উভয় দেশের জন্য আরও অনুকূল বাণিজ্য পরিবেশ তৈরির লক্ষ্যে তিন বছরের দীর্ঘ আলোচনার পর এই অগ্রগতি হয়েছে। সূত্রের খবর, ভারত-ব্রিটেন এফটিএ দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে এবং দুই দেশের মধ্যে নিরাপত্তা সম্পর্ক আরও গভীর করবে বলে আশা করা হচ্ছে। বাণিজ্য বাধা দূর করে, উভয় দেশ তাদের কৌশলগত ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করে আরও ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব অর্জনের লক্ষ্যে কাজ করবে বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: Patna Hospital Firing : নিউটাউন থেকে গ্রেফতার পাটনার হাসপাতলে কুখ্যাত দুষ্কৃতী খুনে যুক্ত ৫ অভিযুক্ত
বিট্রেন সফর শেষ করে প্রধানমন্ত্রী মোদী ২৫-২৬ জুলাই মালদ্বীপ সফর করবেন। মালদ্বীপে নমো ৬০তম জাতীয় দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জুর প্রশাসনের অধীনে এটি হবে মালদ্বীপে তাঁর প্রথম সফর এবং সাম্প্রতিক দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের পর প্রথম সফর। এই সফরকে দীর্ঘস্থায়ী উদ্বেগ মোকাবিলা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ভারত মহাসাগর অঞ্চলে ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতি পুনর্নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। দুই দেশের আস্থা পুনর্গঠন এবং আরও শক্তিশালী অংশীদারিত্ব প্রতিষ্ঠার উপর নজর দেওয়া হবে যা আঞ্চলিক স্থিতিশীলতা এবং ভারতের কৌশলগত স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী মোদীর মালদ্বীপে শেষ দ্বিপাক্ষিক সফর (PM Modi visit Maldives) ছিল ২০১৯ সালের জুনে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
