Patna Hospital Firing : নিউটাউন থেকে গ্রেফতার পাটনার হাসপাতলে কুখ্যাত দুষ্কৃতী খুনে যুক্ত ৫ অভিযুক্ত

breakingnews অপরাধ কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: কয়েকদিন আগেই বিহারে ঘটেছিল ভয়ঙ্কর ঘটনা। হাসপাতালে ভিতরে প্রবেশ করে খুন করা হয়েছিল আইসিইউ-তে থাকা রোগীকে (Patna Hospital Firing)। পাটনায় পেরোলে মুক্ত আসামিকে হাসপাতালের মধ্যে গুলি চালানোর ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশ। সেই খুনের ঘটনার সঙ্গে যুক্ত ৫ জনকে গ্রেফতার করা হল নিউটাউনের সাপুরজির একটি হোটেল থেকে।

পাটনায় পেরোলে মুক্ত আসামিকে হাসপাতালের মধ্যে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ ও এসটিএফের যৌথ অভিযানে নিউটাউন সাপুরজি থেকে গ্রেফতার করা হয় ৫ অভিযুক্তকে। পাটনায় পেরোলে মুক্ত কুখ্যাত দুষ্কৃতী চন্দন মিশ্রকে আইসিইউতে ঢুকে গুলি চালানোর ঘটনায় তদন্তে বড় সাফল্য। সাপুরজিরর এম ব্লকের ৭৩ নম্বর বাড়িতে ফ্ল্যাট নাম্বার ৪০৬ থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। তবে অপরাধ করে পালিয়ে এসে বাংলায় আশ্রয় নেওয়ার অনেক প্রশ্ন উঠে আসছে। তাহলে কি বাংলা অপরাধীদের শেফ আশ্রয় হয়ে উঠছে? এই প্রশ্নই উঠছে।

আরও পড়ুন : “ঈশ্বর নারীদের একটি অতিরিক্ত গুণ দিয়েছেন তাই তাঁরা যা পারেন পুরুষরা তা পারে না”, RSS প্রধানের গলায় নারীক্ষমতায়নের বার্তা

ভয়ানক ঘটনার পরেই মূল অভিযুক্ত বাদশা সহ তার চার সহকারীর আকিব মালিক, সোনু, কালু ওরফে মুস্তাকিম এবং ভিন্ডি ওরফে বলবন্ত সিং-এর নাম প্রকাশ করে পুলিশ। পুলিশ জানায় তারা ফুলওয়ারি শরিফ ও বক্সারের বাসিন্দা। ঘটনার পরেই অভিযুক্তদের খোঁজে শুরু হয় চিরুনি তল্লাশি। যেভাবে তারা হাসপাতালে প্রবেশ করে খুন (Patna Hospital Firing) করা হয় তা সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT