নিউজ পোল ব্যুরো: ২০২৫ সালে বলিউড হোক বা দক্ষিণী সিনেমা (New Tamil Movie) বক্স অফিসে সাফল্যের সংখ্যা খুবই কম। ‘ছাভা’ (Chhavva)এখনও পর্যন্ত বছরের সর্বোচ্চ আয়কারী ছবি হলেও, সবচেয়ে বেশি মুনাফা এনে দিয়েছে এক ছোট বাজেটের তামিল ছবি, যার নাম ‘ট্যুরিস্ট ফ্যামিলি’ (Tourist family)।
আরও পড়ুন:দুর্নীতির ছায়া কাটাতে NAAC-এর ‘ম্যাচিওরিটি বেসড’ মূল্যায়ন শুরু!
মাত্র ৭ কোটি টাকার বাজেটে তৈরি এই ছবি ইতিমধ্যেই আয় করেছে ৯০ কোটি টাকা, অর্থাৎ প্রায় ১২০০% মুনাফা। যা ‘ছাভা’র মতো ব্লকবাস্টারকেও পিছনে ফেলে দিয়েছে মুনাফার দিক থেকে।
‘ট্যুরিস্ট ফ্যামিলি’ (New Tamil Movie) ছবিটি একটি ফ্যামিলি কমেডি ড্রামা। পরিচালক অভিষণ জীবিতের নিপুণ পরিচালনায় ছবিটি রিলিজ করে ২০২৫ সালের ২৯ এপ্রিল। প্রথম সপ্তাহেই ২৩ কোটি টাকার ব্যবসা করে চমকে দেয় বক্স অফিসকে। ভারতের বাজারে এই ছবির আয় ৬২ কোটি টাকা, আর আন্তর্জাতিকভাবে মোট আয় ৯০ কোটি টাকা ছাড়িয়ে যায়। ছবিতে অভিনয় করেছেন মিঠুন জয়শঙ্কর, কমলেশ জগন এবং এম শশীকুমারের মতো দক্ষ অভিনেতারা। ছবিটির গল্প সাধারণ হলেও হৃদয় ছোঁয়, এবং দর্শকের মুখে মুখেই প্রচারিত হয়ে ওঠে।
অন্যদিকে ‘ছাভা’-র বাজেট ছিল ৯০ কোটি, এবং আয় করেছে ৮০৮ কোটি। মুনাফার হিসেবে তার লাভ হয়েছে ৮০০ শতাংশ। কিন্তু ‘ট্যুরিস্ট ফ্যামিলি’র (New Tamil Movie) তুলনায় সেটা অনেকটাই কম। এদিকে হাই বাজেটের ‘হাউজফুল ৫’, ‘সিকন্দর’, এমনকি আমির খানের ‘সিতারে জমিন পর’ এই ছবিগুলি আয় করলেও মুনাফা খুব কম হয়েছে। অতিরিক্ত বাজেটই যেন সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে ২০২৫-এর সবচেয়ে লাভজনক ছবি যদি কেউ হয়ে থাকে, তা নিঃসন্দেহে ‘ট্যুরিস্ট ফ্যামিলি’ একটি ছোট বাজেট, কিন্তু বিশাল মুনাফার সফল উদাহরণ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
