দুর্নীতির ছায়া কাটাতে NAAC-এর ‘ম্যাচিওরিটি বেসড’ মূল্যায়ন শুরু!

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: দুর্নীতি ও স্বচ্ছতার অভাবের অভিযোগে দীর্ঘদিন ধরে চাপের মুখে থাকা ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল- এ বার তাদের মূল্যায়ন পদ্ধতিতে বড় রকমের পরিবর্তন আনতে চলেছে। দুর্নীতির গন্ধ থেকে বেরিয়ে এসে প্রতিষ্ঠানগুলিকে আরও স্বচ্ছ ও তথ্যভিত্তিকভাবে মূল্যায়ন করাই লক্ষ্য।

এত দিন পর্যন্ত A++ থেকে C পর্যন্ত গ্রেড দেওয়া হতো, যেখানে D মানে ছিল অনুত্তীর্ণ। এখন সেই পুরনো পদ্ধতির বদলে চালু হচ্ছে ‘ম্যাচিওরিটি বেসড’ (Maturity based) মূল্যায়ন ব্যবস্থা। এখানে প্রথম ধাপে প্রতিষ্ঠানকে ন্যাক (NAAC) স্বীকৃত অথবা নয়, এইভাবে শ্রেণিবদ্ধ করা হবে। এরপর সেই প্রতিষ্ঠান নিজেদের মানোন্নয়নের ভিত্তিতে ১ থেকে ৫ স্তরে এগিয়ে যেতে পারবে।

আরও পড়ুন:Mithun Chakraborty: “মিঠুন দা’র জন্যই আমি আজ এখানে”— শিল্পা শিরোদকরের আবেগঘন স্মৃতি!

ন্যাকের (NAAC) এগজিকিউটিভ কমিটির চেয়ারম্যান অনিল ডি সহস্রবুদ্ধে জানিয়েছেন, এই নতুন পদ্ধতিতে অধিকাংশ প্রতিষ্ঠান প্রথম তিন স্তরে থাকবে। কারণ ৪ ও ৫ নম্বর স্তরের মান নির্ধারিত হবে কঠিন মানদণ্ডে। দুর্নীতি রুখতে আরও কিছু কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন থেকে পরিদর্শকদের নাম পরিচয় গোপন রাখা হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে জানানো হবে মাত্র ২৪-৪৮ ঘণ্টা আগে। কলেজকে কিছুই জানানো হবে না। পরিদর্শকদের উপহার, সংবর্ধনা, হোটেল থাকা, সিটি ট্যুর সবই নিষিদ্ধ। তাদের থাকা খাওয়ার ব্যবস্থাও করবে ন্যাক (NAAC) নিজে।

এছাড়া, তথ্য দেওয়ার ক্ষেত্রে যদি কোনও মিথ্যা প্রমাণিত হয়, তবে সেই প্রতিষ্ঠানকে কঠোর শাস্তি ও জরিমানা করা হবে। স্বচ্ছতা বজায় রাখতে চালু হচ্ছে একটি পাবলিক পোর্টাল, যেখানে সমস্ত মূল্যায়নের স্তর ও তথ্য জনগণের জন্য উন্মুক্ত থাকবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT