নিউজ পোল ব্যুরো: উচ্চ মাধ্যমিক স্তরে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি এখনও অনেকের কাছেই তুলনামূলক নতুন। তার উপর এ বছর পরীক্ষার কাঠামোতেও এসেছে পরিবর্তন। ফলে চতুর্থ সেমেস্টারের পরীক্ষা ঘিরে স্বাভাবিকভাবেই অনেক পরীক্ষার্থীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি, শুক্রবার অনুষ্ঠিত হবে রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা। হাতে সময় অল্প, তাই শেষ মুহূর্তে সঠিক পরিকল্পনাই হতে পারে সাফল্যের চাবিকাঠি।
শিক্ষক মিলনের বক্তব্য অনুযায়ী, চতুর্থ সেমেস্টারের লিখিত পরীক্ষা মোট ৪০ নম্বরের এবং প্রশ্নপত্র তিনটি ভাগে বিভক্ত। নিচে নম্বর বিভাজন ও প্রস্তুতির গুরুত্বপূর্ণ দিকগুলি পয়েন্ট আকারে তুলে ধরা হল—
নম্বর বিভাজন
• ক বিভাগ – মোট ১০ নম্বর
৫টি প্রশ্ন
প্রতিটি প্রশ্নের মান ২ নম্বর
• খ বিভাগ– মোট ১২ নম্বর
৪ নম্বরের ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে
• গ বিভাগ– মোট ১৮ নম্বর
৬ নম্বরের ৩টি প্রশ্নের উত্তর লিখতে হবে
• প্রতিটি বিভাগের প্রতিটি প্রশ্নের বিকল্প প্রশ্ন থাকবে
• তাই সঠিক প্রস্তুতি থাকলে ভয়ের কোনও কারণ নেই
শেষ মুহূর্তের প্রস্তুতি
• নতুন অধ্যায় শুরু না করে আগে যা পড়া হয়েছে তা ভালোভাবে পুনরাবৃত্তি করুন
• সমস্ত প্রশ্ন পাঠ্যবই নির্ভর, তাই বইটি খুঁটিয়ে পড়া জরুরি
• ৪ ও ৬ নম্বরের প্রশ্ন সময় বেঁধে লিখে অনুশীলন করুন
• নম্বর অনুযায়ী শব্দসীমা বজায় রাখুন
• অপ্রয়োজনীয় তথ্য লিখে সময় নষ্ট করবেন না।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
পরীক্ষার দিন যা মনে রাখবেন
• মোট সময়: ২ ঘণ্টা ১৫ মিনিট
• উত্তরপত্র হাতে পেয়েই নাম ও রেজিস্ট্রেশন নম্বর পরিষ্কারভাবে লিখুন
• খাতায় বাঁদিকে মার্জিন টেনে নিন
• প্রশ্নপত্র পেয়ে আগে চেনা ও নম্বর পাওয়ার সম্ভাবনা বেশি এমন প্রশ্ন চিহ্নিত করুন
• কোনও বিভাগের উত্তর পরে লিখতে চাইলে নির্দিষ্ট জায়গা ফাঁকা রেখে পরবর্তী অংশ শুরু করুন
• এক বিভাগের উত্তর অন্য বিভাগের মধ্যে লিখবেন না—এতে পরীক্ষক বিভ্রান্ত হতে পারেন
