নিউজ পোল ব্যুরো: নজরে ছাব্বিশের বিধানসভা নির্বাচন। তৃণমূলের ২১ জুলাইয়ের আগে মেগা সভা করতে বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi in Bengal )। বাংলা সফরের আগে এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন ‘তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে বিজেপিই ভরসা’। এবার দুর্গাপুরের রাজনৈতিক মঞ্চ থেকে সরাসরি নিশানা করলেন রাজ্যের শাসকদল তৃণমূলকে। সরব হলেন শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে। সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করার পরেই তৃণমূলের বিরুদ্ধে চড়ালেন সুর। শুরুতেই চমক দিয়ে দুর্গা-কালীর নাম নিয়ে এদিন বক্তৃতা শুরু করেন প্রধানমন্ত্রী। বললেলেন, “বাংলা উন্নয়ন চায়। বাংলা পরিবর্তন চায়।”
বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করে আগামী বছরে বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী গলায় শোনা গেল একবার বিজেপির উপর ভরসা রাখার কথা। দিলেন বাংলায় পরিবর্তন আনার প্রতিশ্রুতিও। মোদী চড়া সুরে বললেন, “এখানকার তৃণমূল সরকার বাংলার বিকাশের সামনে দেওয়ালের মতো বাধা। যে দিন এই দেওয়াল পড়ে যাবে সেই দিনই বাংলায় উন্নয়ন হবে। তৃণমূল গেলেই আসল পরিবর্তন আসবে।” প্রধানমন্ত্রী বললেন বাংলায় বিজেপি এলে রাজ্যের মানুষ সমস্ত রকম সুবিধা পাবেন। তৃণমূল সরকার উন্নয়নের বিরোধী বলেও দাবি করেছেন মোদী। বললেন, ‘তৃণমূল বাংলার মানুষের বর্তমান ও ভবিষ্যৎ প্রশ্নের মুখে ফেলেছে। তৃণমূলের দুর্নীতির কারণেই এত মানুষ বেকার, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে’ ।
আরও পড়ুন: AAP : ইন্ডিয়া জোট থেকে বেড়িয়ে গিয়েছে আপ, কেজরির দলের নেতার মন্তব্যে বিরোধী মহলে তোলপাড় শুরু
দুর্গাপুর থেকে প্রধানমন্ত্রীর (PM Modi in Bengal ) মুখে শোনা গিয়েছে আরজিকর, কসবা কাণ্ডের কথা। বললেন, “মা-মাটি-মানুষের সরকারের আমলে নারী নির্যাতন। এটা সেখানে হচ্ছে যেখানে কাদম্বিনী গাঙ্গুলী জন্মগ্রহণ করেছেন। যিনি প্রথম মহিলা ডাক্তার। সেই খানে জায়গায় নারী নির্যাতন। আরজি করের ঘটনার রেশ কাটতে না কাটতে ফের আবার একটা কলেজে মহিলা নির্যাতন। সেখানেও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। নির্যাতিতাতেই এখানে দোষী বলা হচ্ছে।” শিক্ষাব্যবস্থা নিয়েও হয়েছেন সরব। মোদী বললেন, “শিক্ষা ব্য়বস্থাকে ধ্বংসের মুখে ফেলেছে। ডাবল অ্যাটাক হচ্ছে শিক্ষা ব্যবস্থায়। এই যে শিক্ষকরা যাদের চাকরি নেই এটাও তৃণমূলের দুর্নীতির জন্য।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
