Weather Update: একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় কতটা বৃষ্টি…

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: শুক্রবার সকাল থেকে আকাশে কিছুটা রোদের দেখা মিললেও বিকেল থেকেই ফের শুরু হয় বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল অস্বস্তিকর গরম। এক সপ্তাহের বেশি সময় ধরে চলছে বৃষ্টি। এতেই জলমগ্ন শহর কলকাতা সহ জেলায় একাধিক এলাকা, প্লাবিত হয়েছে জেলার নিচু অংশ। সামনেই রয়েছে পুজো। কেনাকাটাও শুরু হয়ে গিয়েছে। সপ্তাহের শেষ কি পুজোর কেনাকাটায় বাধ সাধবে বৃষ্টি এই নিয়ে চিন্তায় বাঙালি। আর কতদিন চলবে এই বৃষ্টি? জেনে নিন কি বলছে হাওয়া অফিস(weather Update)।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে বৃষ্টি হবে। হালকা থেকে ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং নদিয়াতে। দক্ষিবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখনই রেহাই মিলবে না বৃষ্টি থেকে। আগামী ৭ আগস্ট পর্যন্ত চলবে বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে কোনও কোনও জেলায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন : Weather Update: একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় কতটা বৃষ্টি…

অন্যদিকে শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। আজ থেকে অগস্ট পর্যন্ত ভারী বর্ষণ হবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পঙের আলিপুরদুয়ার, কোচবিহারে। মালদা দুই দিনাজপুরের বেশ কিছু জায়গাতে হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। রবিবার পাহাড়ে আর বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। আবহাওয়া(weather Update) দপ্তর শনিবার ও রবিবার জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে । বৃষ্টি প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, ১৯৯০ সালের পর জুলাই মাসে এত বৃষ্টি খোদ কলকাতা শহর দেখেনি। আবহাওয়া দফতর জানিয়েছে, অগাস্ট ও সেপ্টেম্বর মাসে ভারতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole