Gang War: কানাডায় ভয়াবহ ‘গ্যাং ওয়ার’! বার্নাবিতে ভারতীয় বংশোদ্ভূত যুবককে গুলি করে খুন

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: কানাডায় (Canada) ফের চাঞ্চল্যকর খুনের (Gang War) ঘটনা। ভারতীয় বংশোদ্ভূত এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশ। মৃত যুবকের নাম দিলরাজ সিং গিল, বয়স আনুমানিক ২৮ বছর। তিনি ভ্যাঙ্কুভারের বাসিন্দা ছিলেন। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার বার্নাবি শহরে তাঁর দেহ উদ্ধার (Gang War) হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, দিলরাজ তাদের পরিচিত মুখ এবং গ্যাং সংক্রান্ত সংঘর্ষের জেরেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

আরও পড়ুন: SIR in West Bengal: এসআইআর শুনানিতে রসিদ না দেওয়ার অভিযোগ, সুপ্রিম নির্দেশ মানা হচ্ছে না বলে দাবি ভোটারদের

বার্নাবি পুলিশের বিবৃতি অনুযায়ী, গত ২২ জানুয়ারি বিকেল সাড়ে পাঁচটা নাগাদ কানাডা ওয়ের ৩৭০০ ব্লক এলাকায় গুলি চালনার খবর আসে থানায়। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দিলরাজ সিং গিলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তবে ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়। ঘটনার কিছু সময় পরেই কাছাকাছি বাক্সটন স্ট্রিটের ৫০০০ ব্লক এলাকায় একটি গাড়ি দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। এই গাড়ি পোড়ানোর ঘটনার সঙ্গে দিলরাজ খুনের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশের অনুমান, এই হত্যাকাণ্ডের (Gang War) নেপথ্যে কুখ্যাত ‘ব্রাদার্স কিপার্স’ গ্যাং জড়িত থাকতে পারে। উল্লেখযোগ্যভাবে, কিছুদিন আগেই নবপ্রীত ঢালিওয়াল নামে আর এক ভারতীয় বংশোদ্ভূত যুবক খুন হন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নবপ্রীত ছিলেন ব্রাদার্স কিপার্স গ্যাংয়ের সদস্য। তাঁর খুনে ইউএন গ্যাংয়ের হাত থাকার অভিযোগ উঠেছিল। ঘটনাচক্রে, দিলরাজ সিং গিলও ইউএন গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিলেন বলে তদন্তকারীদের ধারণা।

কানাডা স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দিলরাজের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের অভিযোগ ছিল। ২০২১ সালে মাদক সংক্রান্ত মামলায় তাঁর কারাদণ্ড হয়। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন। জেল থেকে বেরোনোর কিছুদিনের মধ্যেই এই খুনের ঘটনা ঘিরে নতুন করে গ্যাং ওয়ারের আশঙ্কা তৈরি হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত জোরদার করেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole