নিউজ পোল ব্যুরো: আমাদের মধ্যে অনেকই রয়েছেন যাদের খাদ্যাভ্যাস ভিগান প্রকৃতির। অর্থাৎ, কোনো প্রাণিজ উপাদান তারা খাদ্য হিসেবে গ্রহণ করেন না। এগুলির মধ্যে মাছ, মাংস, ডিম ছাড়াও রয়েছে দুধ। কিন্তু ভিগান বলে কি দুধ দিয়ে কফি খাওয়া থেকে বিরত থাকতে হবে কফিপ্রেমীদের? একেবারেই নয়। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) যেমন ভিগান, তেমনই আবার কফিপ্রেমী। কফি ছাড়া সকালটা শুরুই হয়না তার। কিন্তু কফিতে তিনি দুধের পরিবর্তে এমন এক জিনিস ব্যবহার করেন যা প্রাণিজ উপাদান নয়। আবার সেটি দুধের বিকল্প হিসেবেও দারুণ কাজ করে। সকালে উঠেই আমন্ড দুধ দেওয়া ক্যাপুচিনো দিয়েই দিন শুরু হয় নায়িকার।
আরও পড়ুন: Detox Water: বাহ্যিক যত্নের সাথে ত্বকের তারুণ্য ধরে রাখতে আজই খাদ্যতালিকায় যোগ করুন এই পানীয়গুলি
আমন্ড দুধ আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এটি ল্যাকটোজ ফ্রি, কম ক্যালোরিযুক্ত, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। অনুষ্কার (Anushka Sharma) মত এই বিশেষ ধরণের কফি চাইলে আপনিও সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এই কফি বানানো খুব একটা কঠিন নয়। আমন্ড আগের দিন রাতে ভিজিয়ে রাখলেই সকালে উঠে সহজেই বানিয়ে নিতে পারবেন অনুষ্কার প্রিয় এই কফি।
আমন্ড দুধ তৈরি করার জন্য রাতে ভেজানো আমন্দগুলির খোসা ছাড়িয়ে ব্লেন্ডারে দিয়ে দিতে হবে। এর সাথে এক কাপ জল দেবেন। মিশ্রণটি মিহি হওয়া পর্যন্ত ব্লেন্ড করতে থাকুন। এরপর একটি কাপড় বা ছাঁকনির মাধ্যমে ছেঁকে দুধ আলাদা করে নিন। তবে এই দুধ ফোটানোর কোনো দরকার নেই। গ্যাসে বসিয়ে হাতা দিয়ে নাড়তে নাড়তে একটু গরম করিয়ে নিলেই হবে।
অন্যদিকে একটি কাপে এসপ্রেসোর শট বানিয়ে রাখুন। এবার ধীরে ধীরে ওই গরম দুধ ওপর থেকে ঢেলে দিলেই তৈরি আপনার কফি। আপনি চাইলে এর ওপর কোকো পাউডার ছড়িয়ে দিতে পারেন। এতে কফির স্বাদ আরও সুন্দর হবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
