কলকাতায় গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হলো না! জালিয়াতির মারাত্মক অভিযোগে ফুলবাগানের ফ্ল্যাট থেকে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ!

breakingnews অপরাধ

নিউজপোল ব্যুরো: সুজিত বসু এবং উজ্জ্বল বিশ্বাসের পর রাজ্যের আরও এক প্রাক্তন মন্ত্রীর মেগা পতন। দীর্ঘদিন ধরে কোচবিহারের রাজদণ্ড হাতে রাখা উদয়ন গুহ যে শেষমেশ এভাবে খাঁচায় বন্দি হবেন, তা হয়তো খোদ তৃণমূল শিবিরও কল্পনা করতে পারেনি।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই কার্যত কলকাতার ফুলবাগানের বাড়িতে গা ঢাকা দিয়ে আস্তানা গেড়েছিলেন দিনহাটার এই প্রাক্তন বিধায়ক। কিন্তু পুলিশ প্রশাসনের কাছে তাঁর গতিবিধির একদম সুনির্দিষ্ট এবং পাকা খবর ছিল। আজ বুধবার সাতসকালে কোচবিহার জেলা পুলিশের একটি বিশেষ দল অতর্কিতে হানা দেয় উদয়নের ফুলবাগানের ফ্ল্যাটে। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পরেই তাঁকে সোজা গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় ফুলবাগান থানায়।পুলিশ সূত্রে জানা যাচ্ছে, দিনহাটা থানায় দায়ের হওয়া একটি বড়সড় আর্থিক প্রতারণা মামলার ভিত্তিতেই এই হাই-ভোল্টেজ অ্যাকশন। তবে শুধু এই একটি কেস নয়, কোচবিহার জুড়ে উদয়ন গুহর বিরুদ্ধে তোলাবাজি, জালিয়াতি এবং সিন্ডিকেট রাজের একাধিক মারাত্মক অভিযোগের ফাইল এখন পুলিশের টেবিলে।

একাংশের মতে, সুজিত বসু ও উজ্জ্বল বিশ্বাসের পর উদয়ন গুহর এই গ্রেফতারি তৃণমূল কংগ্রেসের কোমর পুরোপুরি ভেঙে দেওয়ার শামিল। সব মিলিয়ে, সুজিত বসু ও উজ্জ্বল বিশ্বাসের পর উদয়ন গুহর এই মেগা পতনই প্রমাণ করছে যে উত্তরবঙ্গে দুর্নীতির শিকড় কতটা গভীরে ছড়িয়ে ছিল! আর্থিক প্রতারণার মামলায় খোদ কলকাতার ফুলবাগান থেকে পুলিশের এই অতর্কিত ধাক্কা দিনহাটার প্রাক্তন ‘ডন’-এর দাপট এক ঝটকায় মাটির সাথে মিশিয়ে দিল। জমানা বদলাতেই খাঁচায় বন্দি এই দাপুটে নেতা এবার আইনের মারপ্যাঁচ থেকে নিজেকে কীভাবে বাঁচান, নাকি মন্ত্রিত্বের সাধ মিটিয়ে এবার দীর্ঘদিনের জন্য শ্রীঘরের অন্ধকারেই কাটবে তাঁর দিনরাত, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন!শিবিরের বাকি নেতাদের বুকেও এখন শ্রীঘরের কাঁপন ধরে গিয়েছে।