Ghatal Master Plan: ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রের ঘাড়েই দায় চাপাল রাজ্য!

জেলা

নিউজ পোল ব্যুরো: ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) নিয়ে ফের আইনি লড়াই তুঙ্গে। রাজ্য সরকারের (State Govt) পক্ষ থেকে আদালতে (Calcutta High Court) হলফনামা জমা দিয়ে স্পষ্ট জানানো হয়েছে, প্রকল্পে অগ্রগতি না হওয়ার জন্য দায়ী কেন্দ্র (Central Govt)। এই মামলায়বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এই মামলায় কেন্দ্রীয় সরকারকেও পক্ষভুক্ত করতে হবে। চার সপ্তাহের মধ্যে এই মামলার ফের শুনানি হবে।ঘাটাল(Ghatal) নামটা শুনলেই সামনে আসে এক চিরন্তন ছবি।

আরও পড়ুন: Dev-Subhashree: দেব-শুভশ্রীকে নিয়ে ঋতুপর্ণ ঘোষের সেই সিক্রেট প্ল্যান!

প্রতিবছর জলমগ্ন শহর, বানভাসি মানুষ আর চিরচেনা নদীগুলির অবাধ প্রবাহ। শীলাবতী, কংসাবতী, দ্বারকেশ্বর ও তাদের শাখা নদী ঝুমির লীলাভূমি ঘাটাল আজও প্রাচীন ইতিহাসের সাক্ষী। চিরস্থায়ী বন্দোবস্তের আমলে জমিদাররা ফসল বাঁচাতে সার্কিট বাঁধ তৈরি করেছিলেন। আবাদি জমি বাড়লেও, সেই বাঁধই আজ বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।রক্ষণাবেক্ষণের অভাবে এই বাঁধগুলির ভঙ্গুরতা প্রতি বর্ষাতেই ভয়াবহ বিপর্যয় ডেকে আনে। ভাঙন দেখা দেয়, নদীর পলি নদীতেই জমে, ফলে জলধারণ ক্ষমতা ক্রমশ হ্রাস পায়। নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়ে তৈরি হয় বন্যার নতুন চক্র। সাধারণ মানুষকেই এর খেসারত দিতে হয় বাড়িঘর ডুবে যায়, ফসলের ক্ষতি হয়, জীবন থমকে দাঁড়ায়।এই প্রেক্ষাপটেই জন্ম নেয় ঘাটাল মাস্টারপ্ল্যান। বহু প্রতীক্ষিত এই প্রকল্প বাস্তবায়িত হলে নদী খনন, বাঁধ সংস্কার ও আধুনিক বন্যা প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠার কথা। কেন্দ্রীয় অর্থায়ন আটকে থাকায় প্রকল্প কার্যত স্থবির হয়ে পড়েছিল। কিন্তু রাজ্য সরকার নিজস্ব উদ্যোগে এগিয়ে আসায় ফের আশার আলো দেখছেন স্থানীয়রা।

প্রায় ১,২৫০ কোটি টাকার বরাদ্দ ঘোষণা করা হয়েছে, যা ধাপে ধাপে ব্যয় হচ্ছে।প্রকল্প পূর্ণতা পেলে শুধু ঘাটাল(Ghatal) নয়, আশেপাশের বিশাল অঞ্চলের মানুষও বন্যা মুক্তির স্বপ্ন দেখতে পারবেন। জমিদারি বাঁধের বোঝা থেকে মুক্ত হয়ে ঘাটালের নদীগুলি ফিরে পাবে তাদের স্বাভাবিক স্রোত, মানুষ ফিরে পাবে নিশ্চিন্ত জীবন।ঘাটাল মাস্টারপ্ল্যান(Ghatal Master Plan) কেবল একটি প্রকল্প নয় এটি বহু প্রজন্মের সংগ্রামের জবাব, নদী ও মানুষের টানাপোড়েন মেটানোর নতুন দিশা। আশা করা যায়, রাজনৈতিক দোলাচলের বাইরে গিয়েও এবার সত্যিই কার্যকর হবে এই পরিকল্পনা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole