নিউজ পোল ব্যুরো: টেলিভিশন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ অভিনেত্রী প্রিয়া মারাঠে(Priya Marathe) প্রয়াত। মাত্র ৩৮ বছর বয়সে ক্যান্সারের (cancer) কাছে হেরে গেলেন জনপ্রিয় এই অভিনেত্রী। দীর্ঘ এক বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি। রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টেলিভিশন দুনিয়ায়।

‘পবিত্র রিশতা’(Pavitra Rishta) ধারাবাহিকের মাধ্যমে সর্বাধিক পরিচিতি পান প্রিয়া মারাঠে। এই ধারাবাহিকে অঙ্কিতা লোখান্ডের ছোট বোন বর্ষার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। সুশান্ত সিং রাজপুতের সঙ্গেও তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল। দর্শক এখনও সেই চরিত্রকে স্মরণ করেন আবেগের সঙ্গে।
আরও পড়ুন:WBSSC Tainted List : সুপ্রিম নির্দেশে প্রকাশিত অযোগ্যদের তালিকা, এসএসসির নথিতে ১,৮০৪ নাম
মুম্বইয়ে(Mumbai )জন্ম ও বেড়ে ওঠা প্রিয়া মারাঠে(Priya Marathe)ছোট থেকেই অভিনয়ের প্রতি ঝুকেছিলেন। হিন্দি ধারাবাহিক কসম সে দিয়ে শুরু হয়েছিল তার যাত্রা। এরপর একে একে তিনি অভিনয় করেছেন তু তিথে মে(Tu Tithe Me), সাথ নিভানা সাথিয়া(Saath Nibhana Saathiya), উত্তরণ(Uttaran), ভাগে রে মন সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে।

শুধু অভিনয় নয়, তিনি ছিলেন একজন স্ট্যান্ড-আপ কমেডিয়ানও(stand-up comedian)। কমেডি সার্কাস-এর প্রথম সিজ়নে অংশ নিয়ে নিজের প্রতিভার অন্য দিকটিও তুলে ধরেছিলেন দর্শকদের সামনে।তবে যে কাজটি তাকে সর্বাধিক খ্যাতি এনে দেয় তা নিঃসন্দেহে পবিত্র রিশতা। এই ধারাবাহিকই তাকে ঘরে ঘরে পৌঁছে দেয়। অভিনয় জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনও ছিল আলোচনায়। ২০১২ সালে তিনি শান্তনুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। শান্তনু হলেন বিখ্যাত অভিনেতা শ্রীকান্ত মোঘের ছেলে।

প্রিয়ার মৃত্যুতে তার সহকর্মী থেকে শুরু করে ভক্তরা সোশ্যাল মিডিয়ায়(Social Media) শোকবার্তা জানিয়েছেন। মাত্র ৩৮ বছর বয়সে প্রিয়ার চলে যাওয়া ইন্ডাস্ট্রির কাছে এক বিরাট ক্ষতি। অনুরাগীরা বলছেন, তার স্মৃতি আর অভিনয় সবসময় বেঁচে থাকবে পর্দার মাধ্যমে। এইভাবে প্রিয়ার জীবন থেমে গেলেও, তার অভিনয় যাত্রা ও জনপ্রিয় চরিত্রগুলো আগামী দিনে দর্শকদের হৃদয়ে অমলিন হয়ে থাকবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
