WBSSC Tainted List : সুপ্রিম নির্দেশে প্রকাশিত অযোগ্যদের তালিকা, এসএসসির নথিতে ১,৮০৪ নাম

কলকাতা রাজ্য শহর শিক্ষা

নিউজ পোল ব্যুরো: স্কুল সার্ভিস কমিশনের (WBSSC Tainted List) প্রকাশ করা অযোগ্য প্রার্থীদের তালিকা নিয়ে নয়া বিতর্ক শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের(Supreme Court) নির্দেশে শনিবার সন্ধ্যায় এই তালিকা প্রকাশ করে এসএসসি(SSC)। মোট ১,৮০৪ জনের নাম, রোল নম্বর ও সিরিয়াল নম্বর সহ তালিকা প্রকাশ করা হয়। তবে তালিকাটিকে ঘিরেই তৈরি হয়েছে নতুন প্রশ্ন। কারণ, এসএসসির(SSC) বিজ্ঞপ্তিতে এটিকে ‘প্রথম তালিকা’ বলে উল্লেখ করা হয়েছে। ফলে আগামিদিনে আরও তালিকা প্রকাশ হতে পারে বলে ধারণা। যদিও কমিশনের তরফে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।এই তালিকা প্রকাশের আগে কমিশনের উচ্চপদস্থ আধিকারিকদের একাধিক বৈঠক হয়।

আরও পড়ুন: Jiban Krishna Saha: জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে ইডির অভিযোগ, মোবাইল ছুড়ে ফেলেনি, পড়ে গিয়েছিলেন বিধায়ক!

সূত্রের খবর, চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও এই বৈঠকে উপস্থিত ছিলেন। আদালতের নির্দেশ মেনে ৭ ও ১৪ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে এসএসসি(SSC)। তার আগে অযোগ্য প্রার্থীদের নাম সামনে আনা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। তবে তালিকা নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়ে গিয়েছে।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই তালিকাকে ‘ভোগাস’ বলে আখ্যা দিয়েছেন। তার দাবি, “এই তালিকা পুরোপুরি প্রহসন। মমতা বন্দ্যোপাধ্যায় জটিলতাকে ইচ্ছাকৃতভাবে টেনে নিয়ে যেতে চাইছেন।” অন্যদিকে শাসক শিবিরের বক্তব্য, সুপ্রিম কোর্টের(Supreme Court) নির্দেশেই কমিশন তালিকা প্রকাশ করেছে।

আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানিয়েছিলেন, ২০১৬ সালের প্যানেলের প্রায় ১,৯০০ জন দাগির নাম প্রকাশ পাবে। কিন্তু শনিবার প্রকাশিত তালিকায় ১,৮০৪ জনের নামই উঠে এসেছে। ফলে বাকি নামগুলি কবে প্রকাশ হবে, তা নিয়ে ধোঁয়াশা থেকেই গেল।এখন আদালতের নজরদারিতে এসএসসির(SSC)প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ। তবে প্রার্থীদের একাংশের মধ্যে প্রশ্ন রয়ে গিয়েছে অযোগ্যদের তালিকা কি এখানেই শেষ, নাকি আরও ‘দ্বিতীয় তালিকা’ আসতে চলেছে? সময়ই দেবে সেই উত্তর।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole