PM Gati Shakti Mission: ১১ বছরে গতি পেল ভারত! ‘পিএম গতিশক্তি’ বদলে দিয়েছে পরিবহণের মানচিত্র

দেশ

নিউজ পোল ব্যুরো: ৬৮ টি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেন ছুতে যাচ্ছে ৩৩৩ টি জেতার উপর দিয়ে। ২০১৪ সাল থেকে প্রায় ৪৫ হাজার কিলোমিটার ইলেট্রিফিকেশনের কাজ হয়েছে এখনও পর্যন্ত। তাছাড়াও ট্রেন ও কবচ সিস্টেমও রাখা হয়েছে নানান গুরুত্বপূর্ণ রুটের ট্রেন গুলোতে। বিগত কয়েক বছরে বদলে গেছে দেশের গতিও (PM Gati Shakti Mission)। পরিকাঠামোতে উন্নত হয়েছে দেশও তাছাড়াও এসেছে একাধিক নীতি পরিবর্তন। যোগাযোগ ব্যাবস্থার সাথে সাথে উন্নত হয়েছে অর্থনৈতিক পরিকাঠামো। উন্নত হয়েছে সড়কপথ যার ফলস্বরূপ কমেছে লজিস্টিক খরচ কিন্তু বেড়েছে সার্ভিস ডেলিভারি।

আরও পড়ুন: The Kapil Sharma Show: ‘সুলতান’ সলমন ও ‘শের’-সিধুর কেমিস্ট্রিতে ফিরল পুরনো দিনের হাসির ছোঁয়া!

সম্প্রতি প্রধানমন্ত্রী রিভিউ করেছে ৮ টি গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের। এই প্রকল্পের খরচ বাবদ ধরা হয়েছে প্রায় ৯০ হাজার কোটি টাকা। প্রগতির অধীনে ৩৬৩ টি প্রকল্প চালু হয়েছে। এই সমস্ত প্রকল্পের নজরদারি নিজে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিএম গতিশক্তির (PM Gati Shakti Mission) ন্যাশনাল মাস্টার প্লানের উধবধন করা হয় ২০২১ সালের ১৩ই অক্টোবর। ১০০ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রেলওয়ে, সড়ক, বন্দর, জলবন্দর বিমানবন্দরস গণপরিবহন ও পরিকাঠামোর উন্নয়নে। এই প্রকল্পের জন্য ব্যবহার করা হয়েছে রিয়েল টাইম প্রজেক্ট ম্যাপিং মোট ১৬১৪ ডেটা লেয়ার ইন্টিগ্রেট করা হয়েছে। ২o৮ টিরও বেশি পরিকাঠামো প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে পিএম গতিশক্তির অধীনে। এই প্রকল্পের লক্ষ্য একটাই, আত্মনির্ভর ভারত।

বৃদ্ধি হয়েছে ন্যাশনাল হাইওয়ে বা জাতীয় সড়কের ৬০ শতাংশ। আঞ্চলিক বিমানে সফর করেছেন দেড় কোটিরও বেশি যাত্রী। এখনো পর্যন্ত ৪৪টি মন্ত্রক ও ৩৬টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলকে জিআইএস বেসড প্ল্যাটফর্মের অধীনে আনা হয়েছে পিএম গতিশক্তিতে (PM Gati Shakti Mission)। ২০১৪ সালে প্রতিদিন ১১.৬ কিলোমিটার ছিল হাইওয়েতে নির্মাণের গতি, সেখানেই বর্তমানে তা পৌঁছেছে প্রতিদিন ৩৪ কিলোমিটারে। উড়ান প্রকল্পের অধীনে ৮৮টি এয়ারপোর্ট চালু হয়েছে। দেশের অন্দরে কার্গো চলাচল বেড়েছে ৭১০ শতাংশ ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT