নিউজ পোল ব্যুরো: আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) নিজস্ব বিজনেস স্কুল ‘বিনোদ গুপ্ত স্কুল অফ ম্যানেজমেন্ট’ (Vinod Gupta School of Management)-এর তরফে করানো হবে একটি কোর্স। এই কোর্সের মেয়াদ দু’বছর। যা আটটি টার্মে ভাগ করে পড়ানো হবে। এই বছরের ক্লাস শুরু আগামী অগস্ট মাস থেকেই।
আরও পড়ুন:Priyanka Chopra: গভীর শোকে প্রিয়ঙ্কা চোপড়া! হারালেন আপনজন, শোকবার্তায় ভেসে উঠল আবেগ
সম্প্রতি খড়্গপুরের আইআইটির (IIT Kharagpur) একটি প্রতিষ্ঠানের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিভিন্ন সংস্থায় কর্মরতদের জন্য এমবিএ (মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) এগজিকিউটিভ কোর্স করার সুযোগ দেবে আইআইটি খড়্গপুর। জানা গিয়েছে যে, চলতি শিক্ষাবর্ষের জন্য এই প্রোগ্রামে ভর্তির সুযোগ পাবেন পড়ুয়ারা। এর জন্য ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই ক্লাসের আয়োজন করা হবে। শুধুমাত্র পড়ুয়াদের সুবিধার জন্য এই কোর্সের ক্লাস হবে ‘ব্লেন্ডেড লার্নিং’ (Blended Learning)-এর মাধ্যমে। এবং অনলাইন ক্লাসের আয়োজন করা হবে সপ্তাহান্তে। কোর্স ফি এর পরিমাণ ৮ লক্ষ টাকা। আবেদনকারীদের ন্যূনতম তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি প্রয়োজন ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ব্যাচেলর্সে ফার্স্ট ক্লাস অথবা বিজ্ঞান, অর্থনীতি, কমার্সে ফার্স্ট ক্লাস।
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আগামী ১০ জুলাই আবেদনের শেষ দিন। এর পর কোর্সে ভর্তির যোগ্যতা যাচাই করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। আগামী ২ অগস্ট কলকাতা-সহ দেশের অন্য শহরে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ৫ অগস্ট ফল ঘোষণা করা হবে। ক্লাস শুরু ২৩ অগস্ট থেকে। আইআইটি খড়গপুরে এক্সিকিউটিভ এমবিএ ৩ বছরের ডিগ্রি। এই কোর্সটি ক্যাম্পাসে পূর্ণকালীন প্রোগ্রাম হিসেবে অফার করা হয়। আইআইটি (IIT Kharagpur) তে এমবিএ (MBA) করার জন্য আবেদন করার আগে ক্যাট-এ আবেদন করতে হবে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।এমবিএ কোর্সে ভর্তির জন্য প্রতিটি আইআইটি-তে আলাদাভাবে আবেদন করতে হবে। ক্যাটে আবেদন না করে পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইলে তাকে এমবিএ ভর্তির জন্য বিবেচনা করা হবে না। আবেদনপত্রে ক্যাট স্কোরও লিখতে হবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
আইআইআরএফ র্যাঙ্কিং ২০২৫ ফর ম্যানেজমেন্ট অনুসারে, আইআইটি খড়গপুর ভারতে ১০০ জনের মধ্যে ২৩ তম স্থানে রয়েছে। এরপর কোর্সে ভর্তির যোগ্যতা যাচাই করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। আগামী ২ অগস্ট কলকাতা এবং দেশের অন্য শহরে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ৫ অগস্ট ফল ঘোষণা করা হবে। ক্লাস শুরু ২৩ অগস্ট থেকে।
