Black Box Damaged : ক্ষতিগ্রস্ত অভিশপ্ত এয়ার ইন্ডিয়ার ‘ব্ল্যাক বক্স’, দুর্ঘটনার আসল কারণ জানা যাবে কি?

breakingnews আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: ১২ জুন আহমেদাবাদে ঘটে গিয়েছে ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। বিমানে থাকা এক যাত্রী ছাড়া বাকি সকলেই প্রাণ হারিয়েছেন। শুধু বিমানে থাকা যাত্রী নয় যে জায়গায় ভেঙে পড়েছে সেই মেডিক্যাল কলেজের কয়েকজন ছাত্র সহ আরও সাধারন মানুষের মৃত্যু হয়েছে। কি কারণে এতবড় বিমান দুর্ঘটনা ঘটল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়ার বিমানে থাকা দুটি ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে। যা পরীক্ষা করলেই মিলবে সব প্রশ্নের উত্তর। কিন্তু উত্তর পাওয়ার মধ্যেই দেখা দিয়েছে একটা কিন্তু, সূত্রের খবর অভিশপ্ত এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানের ‘ব্ল্যাক বক্স’ ক্ষতিগ্রস্ত (Black Box Damaged) হয়েছে। খুঁটিনাটি তথ্য সংগ্রহের প্রক্রিয়া চালানোর সেই ব্ল্যাক বক্স মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হতে পারে বলেই সূত্র জানিয়েছে।

সূত্রের খবর, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানের ক্ষতিগ্রস্ত ‘ব্ল্যাক বক্স’ যুক্তরাষ্ট্রে পাঠানো নিয়ে কেন্দ্র সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সমস্ত বিমানেই থাকে দুটি ব্ল্যাক বক্স, একটি সামনের দিকে আরেকটি বিমানের পিছনে। ‘ব্ল্যাক বক্স’ আসলে দুটি ডিভাইস একটি ককপিট ভয়েস রেকর্ডার(CVR), এবং ফ্লাইট ডেটা রেকর্ডার(FDR)। ধ্বংস হওয়া এয়ার ইন্ডিয়ার বিমান থেকে উদ্ধার করা ‘ব্ল্যাক বক্স’ ওয়াশিংটন ডিসির জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ডে পরিক্ষার জন্য পাঠানো হতে পারে। সূত্রের আরও খবর, ‘ব্ল্যাক বক্স’ মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হলে, সমস্ত প্রোটোকল অনুসরণ করা হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য ভারতীয় কর্মকর্তাদের একটি দল ব্ল্যাক বক্সের সঙ্গেই থাকবে। ককপিট ভয়েস রেকর্ডার (CVR) নতুন বিমান মডেলগুলিতে ককপিটেড় কথোপকথন, শব্দ, রেডিও কল এবং শ্রবণযোগ্য সতর্কতার ২৫ ঘন্টা পর্যন্ত ধারণ করে। দুর্ঘটনার কবলে পড়া AI-171 বিমান ২০১৪ সালে সরবরাহ করা একটি বোয়িং ৭৮৭ সিরিজের ছিল। ২০২১ সালে ২৫ ঘন্টার CVR স্টোরেজ বাধ্যতামূলক করা হয়। তাই এই পুরানো বিমানের রেকর্ডারটির সম্ভবত দুই ঘন্টা রেকর্ডিং ক্ষমতা ছিল। অন্যদিকে, ফ্লাইট ডেটা রেকর্ডার (FDR) উচ্চতা, বায়ুর গতি, উল্লম্ব ত্বরণ এবং পৃষ্ঠের গতিবিধি নিয়ন্ত্রণের মতো পরামিতি সংগ্রহ করে। ৭৮৭-৮ এর মতো আধুনিক জেটগুলিতে, FDR একসঙ্গে হাজার হাজার প্যারামিটার রেকর্ড করতে পারে এবং ২৫ ঘন্টারও বেশি সময় ধরে লুপ করতে পারে।

আরও পড়ুন : Kaliganj By Election : কংগ্রেস ও বিজেপি এজেন্টদের বসতে বাধা, বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই চলছে কালীগঞ্জে উপনির্বাচন

বিমান পরিবহন মন্ত্রণালয়ের মতে, ১২ জুন স্থানীয় সময় দুপুর ১:৩৯ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। বিমান্টি ৬০০ ফুটেরও কম উচ্চতায় পৌঁছেছিল। এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে। পাইলট মেডে বার্তা দিলেও হয়নি শেষ রক্ষা। প্রায় ১.৫ লক্ষ লিটার জ্বালানি ছিল বিমানে। ধাক্কা খেয়ে ভেঙে পড়ার পরেই বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার পরে তাপমাত্রা ছিল ১০০০ ডিগ্রি সেলসিয়াসের কাছে। ব্ল্যাক বক্স উচ্চ তাপমাত্রা ও জলের চাপ সহ্য করতে পারে। কিন্তু বিমান জ্বালানি ভর্তি করেই উড়েছিল তাতেই তৈরি হয় ভয়ঙ্কর পরিস্থিতি। নামে ব্ল্যাক হলেও দেখতে কমলা ব্ল্যাক বক্স উদ্ধারের যে ছবি সামনে এসেছিল তাতে দেখা গিয়েছিল দুর্ঘটনার ভয়াবহতায় বদলে গিয়েছে রঙ। কতটা ক্ষতি (Black Box Damaged) হয়েছে গুরুত্বপূর্ণ এই ডিভাইসের? তা থেকেই এবার কি তথ্য উঠে আসে সেই দিকেই নজর রয়েছে গোটা দেশ সহ বিশ্বের।