Rahul Gandhi fake voter allegations:“ভুয়ো ভোটারের নাম প্রকাশ্যে আনুন” — ভোট চুরির অভিযোগে রাহুলকে চ্যালেঞ্জ গেরুয়া শিবিরের!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট চুরির (Rahul Gandhi fake voter allegations) তীব্র অভিযোগ তুলে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করেছেন। কর্ণাটকের মহাদেবপুর বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকায় বিভিন্ন চাঞ্চল্যকর ত্রুটি নিয়ে তিনি দাবি করেন, বহু কেন্দ্রে লক্ষ লক্ষ ভুয়ো ভোটারের নাম যুক্ত করে অবৈধভাবে নির্বাচনে জয় পেতে চেষ্টা করা হয়েছে।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/08/10/justice-at-people-doorstep-cji-b-r-gavai-call-to-extend-beyond-rulers/

রাহুলের অভিযোগ অনুসারে, একটি ছোট এক কামরার বাড়িতে ৮০ জন ভোটার নিবন্ধিত, আবার একই পরিবারের ৪৩ জন সদস্যের পদবিও আলাদা আলাদা দেখানো হয়েছে। এই তথ্য-প্রমাণ তুলে ধরে তিনি সরাসরি বিজেপি ও নির্বাচন কমিশনকে যৌথভাবে এই “বিরাট অপরাধ” সংঘটনের অভিযোগ করেন। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে রাহুল বলেন, “এভাবে অবৈধভাবে ভোটার সংখ্যা বৃদ্ধি করে আমাদের গণতন্ত্রকে কলুষিত করা হচ্ছে।”

রাহুলের এই দাবি ইন্ডিয়া জোটের নেতৃবৃন্দ সমর্থন করেছেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কর্ণাটকের এই সমীক্ষা যদি সত্য হয়, তাহলে এমন সমীক্ষা প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র বারাণসীতো হওয়া উচিত।

বিতর্ক আরও তীব্র হয় রবিবার, যখন বিজেপি পক্ষ থেকে পালটা অভিযোগ শোনা যায়। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য রাহুলকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “যদি রাহুল গান্ধী মনে করেন তাঁর দাবি ১০০ শতাংশ সত্য, তাহলে ১৯৬০ সালের ভোটার নিবন্ধন আইন অনুযায়ী ভুয়ো ভোটারদের নামের তালিকা সহ হলফনামা জমা দিন।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

তিনি আরও বলেন, “আপনি যদি নিজে এই আজগুবি তথ্য বিশ্বাস করেন, প্রমাণ দিন। অন্যথায় প্রমাণিত হবে, আপনি রাজনৈতিক নাটক করছেন, যার উদ্দেশ্য তথ্য বিকৃতি, জনগণের মধ্যে সন্দেহের বীজ বপন এবং নির্বাচন কমিশনের কাজকে অবমাননা করা।”বিজেপি নেতারা বলেন, “রাহুল গান্ধীর এই বেপরোয়া আচরণ দেশের গণতন্ত্রের জন্য ক্ষতিকর।”

এই বিতর্কের মধ্যে ভোটার (Rahul Gandhi fake voter allegations) তালিকা ও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে, যা আগামী দিনে রাজনৈতিক অঙ্গনে আরও আলোড়ন সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।