Sports News: এই ভারতীয় ক্রিকেটারের জন্য ‘পাগল’ ম্যাথু হেডেনের মেয়ে

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো :অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার ম্যাথু হেডেনের মেয়ে গ্রেস হেডেনের (Grace Hayden) হৃদয়ে জায়গা করে নিয়েছেন এক ভারতীয় ক্রিকেটার। গ্রেস হেডেন নিজেই সেই খেলোয়াড়ের নাম প্রকাশ করেছেন। অস্ট্রেলিয়ান কিংবদন্তি ম্যাথু হেডেনের মেয়ে গ্রেস হেডেন বর্তমানে ভারতে রয়েছেন। তিনি দিল্লি প্রিমিয়ার লিগে (Sports News) একজন ক্রীড়া উপস্থাপক হিসেবে কাজ করছেন।

গ্রেস হেডেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দিল্লি প্রিমিয়ার লিগে (ডিপিএল ২০২৫) খেলা খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎকার ও কথোপকথনও দেখা যায়। তবে গ্রেস হেডেন একজন ভারতীয় ক্রিকেটার সম্পর্কে এমন কিছু বলেছেন যা তার মনের কথা সবার সামনে উঠে এসেছে। ম্যাথু হেডেনের মেয়ে ভারতীয় উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থকে (Rishabh Pant) খুব স্পেশ্যাল চোখে দেখেন।অস্ট্রেলিয়ান কিংবদন্তি ম্যাথু হেডেনের (Sports News) মেয়ে গ্রেস হেডেনকে প্রশ্ন করা হয়েছিল যে, কেএল রাহুল এবং ঋষভ পন্থের মধ্যে তিনি কাকে পছন্দ করেন। তখন গ্রেস হেডেন ঋষভ পন্থের নাম নেন। গ্রেস বলেন, ‘ঋষভ পন্থের জন্য আমার হৃদয়ে একটি বিশেষ জায়গা রয়েছে’। গ্রেস হেডেন পন্থের আরও প্রশংসা করে আরও বলেন, ‘ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে চোট পাওয়ার পরেও ঋষভ যেভাবে সাহস দেখিয়ে ব্যাট করতে নেমেছিলেন, তার জন্য তাঁকে স্যালুট’।গ্রেস হেডেন ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ঋষভ পন্থের দুর্দান্ত ইনিংসের কথা উল্লেখ করেছেন।

চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ব্যাট (Sports News)করার সময় ৩৭ রানের ইনিংসে পন্থের পায়ে গুরুতর আঘাত লাগে এবং তিনি রিটায়ার হার্ট হন। কিন্তু পরে যখন দলের প্রয়োজন হয়, তখন পন্থ পায়ের আঙুলে ফ্র্যাকচার থাকা সত্ত্বেও খুড়িয়ে হেঁটেও ব্যাট করতে নামেন। এবং সঠিক সময়ে অর্ধশতরানের ইনিংস খেলেন। পন্থের এই ইনিংসের জন্য ভারতীয় দল প্রথম ইনিংসে ৩৫৮ রান করতে সক্ষম হয়। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত এই ম্যাচটি ড্র করে।