Weather Update: বৃষ্টি নাকি এবার দেখা দেবে শরৎ-এর মেঘ, জেনে নিন কেমন থাকবে আবহাওয়া

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: আকাশে শরতের মেঘ দেখা গেলেও বৃষ্টি থামার নাম নেই। যখন তখন আকাশ কালো করে এসে নামছে ঝমঝমিয়ে বৃষ্টি। দুর্গা পুজোর আর বাকি এক মাসের আর কিছু বেশি সময়। কিন্তু বৃষ্টিই আম জনতার কপালে ফেলছে চিন্তার ভাঁজ। অন্যান্য বছরে তুলনায় চলতি বছর বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়েছে। মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে আবহাওয়ার কিছুটা উন্নতি সপ্তাহের বাকি দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সপ্তাহ শেষেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিনবঙ্গের জেলাজুড়ে। আবহাওয়ার (Weather Update) বদল কবে হবে, জেনে নিন কি বলছে হাওয়া অফিস…

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপের জন্ম হয়ে গিয়েছে। যদিও এই নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গে সেইভাবে পড়বে না। এই নিম্নচাপটি ধীরে-ধীরে মধ্যপ্রদেশের দিকে সরে যাবে। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। শুধুমাত্র জলীয় বাষ্প বেশি মাত্রায় প্রবেশের জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, কোথাও কোথাও অস্থায়ী ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিনে ভারী বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গের একাধিক জেলা।

আরও পড়ুন: Rain Update in bengal: নতুন করে নিম্নচাপের চোখ রাঙানি, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় জারি হলুদ সতর্কতা

আলিপুরদুয়ার, কালিম্পং,দার্জিলিং, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে বলেই জানানো হয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়ে চলবে ভারী বৃষ্টি। প্রসঙ্গত, দেশের একাধিক জায়গায় গত কয়েক দিন ধরে যেন আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে। অবস্থা খারাপ উত্তর ভারতের। বন্যায় ভাসছে একাধিক জেলা। ধস নেমে মৃত্যু হয়েছে বহু মানুষের। আবহাওয়া দফতর বলছে মে মাসে বৃষ্টি ভেঙেছে ১২৫ বছরের রেকর্ড। শেষবার ভারতে এমন বৃষ্টি দেখা গিয়েছিল ১৯০০ সালে । দেশের ৯৫% এলাকায় বৃষ্টি স্বাভাবিকের থেকে বেশি হয়েছে। জম্মু-কাশ্মীরে ১০০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে বৃষ্টি। দেশবাসী শেষবার ১৯২৪ সালে এমন বিপর্যয় দেখেছিল। বিধ্বংসী ধ্বংসলীলা চালাচ্ছে এই বৃষ্টি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole