নিউজ পোল ব্যুরো: আজকের দিনটি (Daily Horoscope) নানা ক্ষেত্রে চমক নিয়ে আসতে পারে। গ্রহ-নক্ষত্রের অবস্থান কিছু রাশির জন্য আর্থিক উন্নতির সুযোগ এনে দেবে, আবার কারও জন্য সম্পর্কের ক্ষেত্রে পরীক্ষা আসতে পারে। চলুন দেখে নেওয়া যাক আপনার আজকের ভাগ্যফল—
মেষ : আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে নতুন প্রস্তাব পেতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্রে স্থিতি ফিরবে। তবে রাগ নিয়ন্ত্রণে রাখা জরুরি।
বৃষ : পরিবারে খুশির পরিবেশ থাকবে। দাম্পত্য সম্পর্কে ভুল বোঝাবুঝি কাটতে পারে। বিনিয়োগে সাবধান হোন।
মিথুন :বন্ধুর সঙ্গে মতানৈক্য হতে পারে। কাজে ব্যস্ততা বাড়বে। তবে সৃজনশীল কাজে সাফল্য আসবে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে।
কর্কট :বাড়ির দায়িত্ব বাড়বে। নতুন ব্যবসায় লাভের সম্ভাবনা। শরীরের দিকে নজর রাখুন, বিশেষ করে পেটের সমস্যা হতে পারে।
সিংহ :আত্মপ্রকাশের সুযোগ পাবেন। প্রেমের সম্পর্কে মধুরতা আসবে। তবে অহংকার থেকে দূরে থাকুন। আর্থিক দিক আজ অনুকূলে।
কন্যা :কর্মস্থলে সুনাম বাড়বে। ঊর্ধ্বতনদের প্রশংসা পেতে পারেন। পারিবারিক বিষয়ে ধৈর্য ধরে চলুন। ভ্রমণ শুভ।
তুলা :অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে। দাম্পত্য জীবনে খোলামেলা আলোচনা প্রয়োজন। বন্ধুদের সহযোগিতা মিলবে।
বৃশ্চিক :আজ ভাগ্যের চেয়ে পরিশ্রমে জোর দিন। স্বাস্থ্যের উন্নতি হবে। সন্তানের পড়াশোনায় ভালো ফল মিলতে পারে।
ধনু :আজ মানসিক চাপ বাড়তে পারে। তবে দিনের শেষে ইতিবাচক খবর পাবেন। প্রেমের সম্পর্ক স্থিতিশীল হবে।
মকর :অর্থনৈতিক পরিকল্পনা সফল হতে পারে। কর্মজীবনে অগ্রগতি। আত্মীয়ের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা।
কুম্ভ :আধ্যাত্মিক কাজে মন যাবে। প্রেমিক বা জীবনসঙ্গীর সহযোগিতা মিলবে। চাকরিজীবীদের জন্য উন্নতির ইঙ্গিত।
মীন :আজ সৃজনশীলতায় সাফল্য। ব্যবসায় নতুন দিশা আসবে। তবে অতিরিক্ত খরচ থেকে সাবধান থাকুন।
