নিউজ পোল ব্যুরো: নবরাত্রির (Navaratri) শুরুতেই গ্রহ-নক্ষত্রের অদ্ভুত সমন্বয়, চন্দ্র ও মঙ্গলের শুভযোগ। এই শক্তিশালী জ্যোতিষ পরিস্থিতি বদলে দিতে পারে আপনার কেরিয়ার ও আর্থিক ভবিষ্যৎ। দেবীর আগমনের সপ্তাহে কোন ৫টি রাশি পাবেন কৌশলে সাফল্য আর অপ্রত্যাশিত অর্থলাভ, আর কোন ৪টি রাশি থাকবেন সতর্কতার সংকেতের মধ্যে—চলুন জেনে নিই জ্যোতিষদৃষ্টিতে (Monday Astrology)।
ভাগ্য সহায় ৫ রাশি (Lucky in Career & Finance):
মেষ (ARIES): দেবীর (Monday Astrology) কৃপায় কর্মক্ষেত্রে (Work Place) গতি আসবে। প্রভাবশালী ব্যক্তির সাহায্যে সময়মতো কাজ সম্পূর্ণ হবে। অর্থভাগ্যে শুভ যোগ। যেকোনও বিনিয়োগ (Investment) আপনার পক্ষে লাভদায়ক হতে পারে। পেশাগত ভ্রমণ দেবে সফলতা।
মিথুন (GEMINI): অর্থলাভের সুসংবাদ মিলতে পারে। কর্মস্থলে নতুন দায়িত্ব কিছুটা চাপ দিলেও তা ভবিষ্যতে সাফল্যের (Monday Astrology) দ্বার খুলবে। আত্মবিশ্বাস রাখলে উন্নতি নিশ্চিত। ব্যবসায়িক ভ্রমণ আনবে ইতিবাচক ফলাফল।
কর্কট (CANCER): কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে। সময়মতো কাজ সম্পূর্ণ হওয়ায় ঊর্ধ্বতনের প্রশংসা মিলবে। বিনিয়োগ নিয়ে চিন্তাভাবনা করলে লাভের সম্ভাবনা প্রবল। ভ্রমণ থাকবে ফলপ্রসূ।
কন্যা (VIRGO): এই সপ্তাহে আপনি পাবেন আর্থিক ও পেশাগত অগ্রগতি। বিনিয়োগে লাভ, সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে। তবে মানসিক অস্থিরতা থাকলেও তা কাটিয়ে উঠতে পারবেন নিজের দক্ষতায়।
মীন (PISCES): কেরিয়ারে আসতে পারে বড় সুযোগ। আর্থিক সহায়তা পেতে পারেন প্রভাবশালী কারও কাছ থেকে। কর্মক্ষেত্রে সাফল্য এবং উন্নত ভবিষ্যতের জন্য ভিত্তি গড়ে তুলবেন। নতুন পরিকল্পনা সফল হবে।
সতর্কতা প্রয়োজন ৪ রাশি (Be Cautious):
সিংহ (LEO): যদিও সাফল্য থাকবে, কর্মক্ষেত্রে হঠাৎ সমস্যা তৈরি হতে পারে। আর্থিক বিষয়ে খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা। বাজেটের প্রতি সতর্ক থাকুন। ভাগ্য পাশে থাকলেও সাবধানে চললে বেশি লাভবান হবেন।
তুলা (LIBRA): সপ্তাহের শুরুতে পজিটিভ পরিস্থিতি থাকলেও, শেষদিকে কিছু বাধা আসতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তাভাবনা জরুরি। কাজ আটকে যাওয়ার সম্ভাবনা।
বৃশ্চিক (SCORPIO): আর্থিক বিষয়ে অমনোযোগী হলে ক্ষতির আশঙ্কা। যদিও ধীরে ধীরে উন্নতি হবে, তবুও কাজের প্রতি মনোযোগ এবং ধৈর্য ধরে চলা জরুরি। ভ্রমণের মধ্যেও সাবধানতা বজায় রাখুন।
ধনু (SAGITTARIUS): আর্থিকভাবে শুভ সময় হলেও অহংকার ও মতবিরোধ সৃষ্টি করতে পারে সমস্যার। কাজের জায়গায় শান্ত থাকুন, নয়তো বাধা আসতে পারে। সম্পর্ক ও যোগাযোগে সচেতন থাকুন।
মধ্যম শ্রেণির রাশি (Balanced Outlook):
বৃষ (TAURUS): শুভ-অশুভ মিলিয়ে চলবে সপ্তাহ। নতুন কাজের সফলতা এবং ভ্রমণে ফল মিললেও, কিছু প্রতিকূলতা তৈরি হতে পারে। ধৈর্য ধরলে সপ্তাহের শেষে ভাগ্য আপনার দিকেই ঘুরবে।
মকর (CAPRICORN): আর্থিক দিক শুভ, বিনিয়োগে লাভ মিলতে পারে। কাজের ক্ষেত্রেও উন্নতি। তবে ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে হবে সতর্কতার সঙ্গে। সপ্তাহের শুরুতে সুখবরের সম্ভাবনা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
