Dengue and Durga Puja: ডেঙ্গু প্রতিরোধে কড়া নজর, পুজো মণ্ডপে সচেতনতা বসাচ্ছে কর্পোরেশন

কলকাতা প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো: সোমবার গভীর রাতে টানা বৃষ্টির (Heavy Rainfall in Salt Lake) ফলে বিধান নগর কর্পোরেশন (Bidhannagar Municipal Corporation) এলাকার বিভিন্ন ওয়ার্ডে জল জমে গিয়েছিল। যদিও মঙ্গলবার সকাল নাগাদ বেশিরভাগ এলাকাতেই জল নেমে যায়, তবে কিছু জায়গায় এখনও অল্পবিস্তার জল দেখা যাচ্ছে। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধান নগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী (Mayor Krishna Chakraborty) জানান, “প্রায় সমস্ত জায়গা থেকে জল নেমে গিয়েছে। কেবলমাত্র দু’নম্বর ওয়ার্ডের খাদিম কমপ্লেক্সের একটি গলি, ১২ নম্বর ওয়ার্ডের ঝাউতলা, ১৩ নম্বর ওয়ার্ডের ভিডিও গলি এবং ১৪ নম্বর ওয়ার্ডের আইপিএস গলিতে সামান্য জল রয়েছে। এছাড়া সল্টলেকের ৩৫, ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডে কিছুটা জল জমে আছে। এর মধ্যে ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডে দত্তাবাদের পুকুর ভরে যাওয়ার কারণে এই সমস্যা হয়েছে। আশা করা যায় আজ রাতের মধ্যে সেখান থেকেও জল সরে যাবে।”

আরও পড়ুন:Zubeen Garg: ৭০ কোটির সম্পত্তির মালিক জুবিন গর্গ, গাড়ি-বাইকের প্রতি ছিল অগাধ টান

স্ট্রিট লাইট (Street Light) প্রসঙ্গে তিনি জানান, মঙ্গলবার রাতে রাস্তায় জল জমে থাকার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লাইট বন্ধ রাখা হয়েছিল। কন্ট্রাক্টরদের কাছ থেকে রিপোর্ট (Contractor Report) চাওয়া হয়েছে, সব রিপোর্ট এসে গেলে বুধবার রাতে সল্টলেকের সব স্ট্রিট লাইট আবার জ্বলবে।

ডেঙ্গু (Dengue Prevention) প্রসঙ্গে মেয়র বলেন, বুধবার থেকে বিভিন্ন এলাকায় ব্লিচিং পাউডার ছড়ানোর কাজ শুরু হয়েছে। এছাড়া দুর্গাপূজো (Durga Puja 2025) উপলক্ষে চতুর্থী থেকে দশমী পর্যন্ত মোট ১০টি পুজো প্যান্ডেলে (Puja Pandal Awareness Kiosk) বিশেষ কিয়স্ক বসানো হবে। সেখানে শিশু থেকে প্রবীণ—সকলকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হবে। পাশাপাশি তিনি বিধান নগরের বাসিন্দাদের উদ্দেশে আবেদন জানান যেন সকলে রাতে অবশ্যই মশারি ব্যবহার করেন। জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ পর্যন্ত মোট ১৯৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, যা আগের বছরের তুলনায় অনেক কম।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

পুজোর সময় বিশেষ পরিষেবা (Special Civic Services) চালু থাকবে। প্রতিটি প্যান্ডেলে পানীয় জল (Drinking Water), নিকাশি ব্যবস্থা (Drainage System) এবং জঞ্জাল অপসারণের (Waste Management) জন্য আলাদা নজরদারি থাকবে। যেখানে আবর্জনা জমবে তা দ্রুত সরিয়ে দেওয়া হবে। মেয়র জানান, পৌরসভার কর্মীরা বৃষ্টি হলে সতর্কভাবে কাজ করবে। তবে ভগবানের আশীর্বাদে (God’s Blessings) পুজো শান্তিপূর্ণ ও আনন্দমুখরভাবে কাটবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। এইভাবেই বিধান নগর কর্পোরেশন পুজোর সময় জল জমা, স্ট্রিট লাইট, ডেঙ্গু প্রতিরোধ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে উৎসব উপভোগ করতে পারেন।