নিউজ পোল ব্যুরো: জ্যোতিষমতে, চন্দ্র ও গ্রহদের চলমান গতি ও অবস্থান অনুযায়ী প্রতিটি রাশির (Sunday Horoscope) জীবনে প্রভাব পড়ে। ২০২৫ সালের শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে ২৮ সেপ্টেম্বর, রবিবার। এই দিন (Sunday Horoscope) থেকেই দেবীর বোধনের মাধ্যমে শুরু হবে আনন্দ, পূজা, আরাধনার আবহ। কিন্তু সব রাশির জাতকদের জন্য সময় সমানভাবে শুভ নাও হতে পারে।
আরও পড়ুন: Saturday Astrology: বদলে যাচ্ছে গ্রহের গতি, পাল্টে যাবে আপনার গতিও! শনির প্রভাবে কারা হবেন লাভবান?
এই বছর, ষষ্ঠী থেকেই কিছু নির্দিষ্ট রাশির জাতকদের জন্য শুরু হতে পারে মানসিক চাপ, পারিবারিক অশান্তি, স্বাস্থ্য সমস্যা (Health Problem) ও আর্থিক অনিশ্চয়তা। নিচে দেখে নিন কোন কোন রাশির (Sunday Horoscope) জাতকদের জন্য সময়টি কিছুটা প্রতিকূল হতে পারে।
তুলা রাশি (Libra): এই রাশির জাতকদের জন্য ষষ্ঠীর দিন কিছুটা চাপপূর্ণ হতে পারে।
🔸 পেশাগত কারণে দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে।
🔸 নিজস্ব ও দাম্পত্য জীবনে (Married Life) সমস্যা দেখা দিতে পারে।
🔸 স্ত্রীর স্বাস্থ্যের অবনতি ও সম্পত্তি সংক্রান্ত জটিলতা চিন্তার কারণ হতে পারে।
🔸 অর্থনৈতিক দিকেও অনিশ্চয়তা দেখা দিতে পারে।
বৃশ্চিক রাশি (Scorpio): এই রাশির জাতিকাদের জন্য সময় তুলনামূলকভাবে স্থিতিশীল হলেও পুরুষ জাতকদের সাবধানতা জরুরি।
🔸 কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে।
🔸 কথাবার্তায় সংযম বজায় রাখা দরকার, বিশেষ করে নতুন কর্মপরিকল্পনা প্রকাশের সময়।
🔸 আইনি ঝামেলা বা পারিবারিক বিবাদ এড়িয়ে চলাই শ্রেয়।
মকর রাশি (Capricorn): মকর রাশির জাতকদের জন্য সময়টা কিছুটা সংকটপূর্ণ হতে পারে।
🔸 তর্ক-বিতর্কে জড়িয়ে পড়া ও বিরোধীদের ষড়যন্ত্রের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে।
🔸 ব্যবসায় ক্ষতির আশঙ্কা এবং স্বাস্থ্যের অবনতি চিন্তার বিষয়।
🔸 পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ বাড়তে পারে, গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন।
কুম্ভ রাশি (Aquarius): এই রাশির জাতকদের জন্য ষষ্ঠীর দিন নানা রকম মানসিক চাপ ও আর্থিক উদ্বেগ বয়ে আনতে পারে।
🔸 ব্যবসায় (Business) ক্ষতি অথবা অংশীদারের সঙ্গে মতানৈক্য দেখা দিতে পারে।
🔸 শারীরিক ও মানসিক ক্লান্তি তৈরি হতে পারে।
🔸 স্ত্রীর সঙ্গে মনোমালিন্য বাড়তে পারে। বড় ধরনের বিনিয়োগ আপাতত না করাই ভালো।
মীন রাশি (Pisces): মীন রাশির জাতকদের জন্য এই সময়টা কিছুটা মিশ্র ফলদায়ক হতে পারে।
🔸 ধর্মীয় ভ্রমণ বা বন্ধুদের সঙ্গে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলেও সাবধানতা জরুরি।
🔸 শারীরিক স্বাস্থ্য ও খাদ্যাভ্যাসে গাফিলতি করলে ভোগান্তি হতে পারে।
🔸 কর্মক্ষেত্রে সহায়তা পেলেও শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক কিছুটা উত্তপ্ত হতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
