Thursday Astrology: বসুমান যোগের প্রভাবে লক্ষ্মী-নারায়ণের কৃপায় ধন্য হবে পাঁচ রাশি!

রাশিফল

নিউজ পোল ব্যুরো: চন্দ্রদেব কর্কট থেকে সিংহ রাশিতে প্রবেশ করছেন এবং বৃহস্পতির (Thursday Astrology) অবস্থান চন্দ্র থেকে একাদশ স্থানে এই দুয়ের মিলনে গঠিত হচ্ছে শুভ বসুমান যোগ। এর সঙ্গে যুক্ত হচ্ছে অশ্লেষা ও বিশাখা নক্ষত্রের প্রভাব, যা অত্যন্ত শক্তিশালী ধন লাভ ও কর্মসিদ্ধির ইঙ্গিত বহন করে। আবার, বৃহস্পতিবার দিবসপতি স্বয়ং ভগবান বিষ্ণু, যিনি স্বধর্ম ও সম্পদের অধিষ্ঠাতা। ফলে আজকের দিনটি (Thursday Astrology) কিছু নির্দিষ্ট রাশির জন্য হয়ে উঠতে চলেছে অত্যন্ত শুভ ও আশীর্বাদপুষ্ট। এমন দিনে লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ যাদের ওপর পড়বে, সেই বৃষ, সিংহ, কন্যা, বৃশ্চিক ও কুম্ভ রাশি এই পাঁচ রাশি জাতক জাতিকারা পাবেন ভাগ্যের সোনালি ছোঁয়া। চলুন দেখে নিই, কেমন কাটবে তাদের দিন

আরও পড়ুন: Wednesday Astrology: ১০০ বছর পর দীপাবলিতে মঙ্গল-বুধের যুগলযোগ! ৩টি রাশির ভাগ্যে খুলবে অর্থ, উন্নতি ও সৌভাগ্যের দরজা

বৃষ রাশি (Taurus): বৃহস্পতির কৃপায় আজ আপনার জীবনে (Thursday Astrology) আগমন ঘটতে পারে আরাম ও স্বাচ্ছন্দ্যের। কর্মক্ষেত্রে সহকর্মী ও ঊর্ধ্বতনদের সহায়তায় আপনি নতুন সুযোগের মুখোমুখি হবেন। সাফল্যের দ্বার উন্মোচিত হতে পারে। বিবাহিত জীবনে (Married Life) সঙ্গীর সহযোগিতা মনকে আনন্দে ভরিয়ে তুলবে। বন্ধুর সাহায্যে সম্পন্ন হতে পারে পুরনো কোনও জটিল কাজ। রাজনৈতিক সংযোগ আজ আপনাকে আর্থিক ও সামাজিকভাবে উপকৃত করতে পারে।

সিংহ রাশি (Leo): চন্দ্রের রাশি পরিবর্তনের ফলে আপনার জীবনে তৈরি হতে চলেছে নতুন সম্ভাবনার দ্বার। কোনও গুরুত্বপূর্ণ ফোন কল আপনার মুখে হাসি ফোটাতে পারে। গৃহস্থালী বা বাহন সংক্রান্ত ইচ্ছা আজ বাস্তবের রূপ নিতে পারে। কেউ আপনাকে সাহায্য করতে পারেন, যাকে আপনি চিনতেই না! দাম্পত্য জীবনে থাকবে প্রেম ও সম্প্রীতির এক স্নিগ্ধ বাতাবরণ। রাজনৈতিক ও সামাজিক স্তরে আপনার প্রভাব বৃদ্ধি পাবে।

কন্যা রাশি (Virgo): আজ ভাগ্যের চাকা ঘুরতে পারে আপনার পক্ষে। অপ্রত্যাশিত লাভ ও ইচ্ছাপূরণের সম্ভাবনা প্রবল। পাওনা টাকা ফেরত পাওয়া বা পুরনো কোনও উপহার ফিরে আসা আজকে সম্ভব। আপনি নিজের জন্য এমন কিছু কিনতে পারেন যা দীর্ঘদিনের চাওয়া ছিল। সামাজিক ক্ষেত্রে সম্মান ও মর্যাদা বাড়বে। ব্যবসা ক্ষেত্রে আজকের দিনটি হতে পারে অত্যন্ত লাভজনক। কর্মজীবীদের জন্যও বোনাস বা অতিরিক্ত আয়ের সুযোগ আসতে পারে।

বৃশ্চিক রাশি (Scorpio): আজকের দিন আপনার আর্থিক ও পারিবারিক জীবনে স্থিতি ও সমৃদ্ধি আনবে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হবে। বিশেষত পিতামাতার আশীর্বাদে আপনি কোনও বড় সিদ্ধান্ত নিতে পারবেন। কর্মক্ষেত্রে লক্ষ্য পূরণের সম্ভাবনা এবং দীপাবলির ছুটির খবর মিলতে পারে। ব্যবসায় লাভ এবং বাজারে দীপাবলির কেনাকাটার মাঝে আপনার বিক্রি উল্লেখযোগ্যভাবে বাড়বে। আইনগত বিষয়ে স্বস্তির নিশ্বাস ফেলতে পারেন।

কুম্ভ রাশি (Aquarius): ভাগ্য আজ আপনার সঙ্গে থাকবে এক বিশ্বস্ত সঙ্গীর মতো। বন্ধুবান্ধবের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা মনের প্রশান্তি দেবে। দীর্ঘদিন আটকে থাকা সরকারি কাজ আজ সম্পূর্ণ হতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ সিদ্ধান্ত আসতে পারে। পিতামাতার স্বাস্থ্যের উন্নতি আপনার মানসিক ভারসাম্য ফিরিয়ে আনবে। কর্মজীবনে নতুন সুযোগের খবর আসতে পারে প্রিয়জনের মাধ্যমে। সামাজিক প্রভাব ও খ্যাতি বৃদ্ধির দিন আজ। পরিবারে আনন্দের বার্তা আসতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole