gold price : উৎসব শেষে পড়ল সোনার দাম! বিয়ের মরশুমের আগে ক্রেতাদের মুখে হাসি

কলকাতা ব্যবসা-বাণিজ্য ব্যাবসা বানিজ্য

সঙ্গীতা ঘোড়ুই : উৎসবের মরশুম (festive season) জুড়ে সোনার (gold price) দামে ছিল আগুন! ধনতেরাস (Dhanteras) থেকে কালীপুজো প্রতিটি উৎসবেই সোনার দোকানে (gold shop) ছিল উপচে পড়া ভিড়। উচ্চমূল্যের পরেও মানুষ কেনাকাটিতে পিছপা হননি। কিন্তু উৎসবের আমেজ কাটতেই এখন ধীরে ধীরে কমতে শুরু করেছে হলুদ ধাতুর (yellow metal) দাম। গত পাঁচ দিনে সোনার দাম কমেছে প্রায় পাঁচ হাজার টাকারও বেশি। ফলে সামনেই যেহেতু বিয়ের মরশুম (wedding season), এই সময়ে যারা গয়না (jewellery) কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য সুখবর। শুক্রবার, ২৪ অক্টোবর সোনার দামে আরও সামান্য পতন দেখা গেল। তাই দোকানে যাওয়ার আগে আজকের সোনা-রুপোর দাম জেনে নেওয়া একেবারে জরুরি, নইলে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকছে।

আজ ২৪ ক্যারেট সোনার (24 carat gold) দাম প্রতি গ্রামে ১২,৫০৭ টাকা। অর্থাৎ ১০ গ্রাম সোনার দাম দাঁড়াচ্ছে ১,২৫,০৭০ টাকা এবং ১০০ গ্রাম সোনার দাম পড়বে ১২,৫০,৭০০ টাকা। একদিনের ব্যবধানে সোনার দামে কমেছে প্রায় ১০০ টাকা। যারা বিশুদ্ধ সোনা (pure gold) কেনার কথা ভাবছেন, তাঁদের জন্য এটি একটি লাভজনক সময় হতে পারে।

আরও পড়ুন:Weather update:ছট ও জগদ্ধাত্রী পুজোর আগে বড় আবহাওয়ার সতর্কতা! একের পর এক নিম্নচাপে ঘনাচ্ছে আশঙ্কা বঙ্গোপসাগরে

অন্যদিকে, ২২ ক্যারেট সোনার (22 carat gold) দামেও দেখা গিয়েছে একই প্রবণতা। আজ প্রতি গ্রাম সোনার দাম ১১,৪৬৪ টাকা, ১০ গ্রামে ১,১৪,৬৪০ টাকা এবং ১০০ গ্রামে ১১,৪৬,৪০০ টাকা। এখানেও একদিনে দাম কমেছে ১০০ টাকা। গয়না তৈরির জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই ২২ ক্যারেট সোনা, তাই এই পতন অনেকের মুখে হাসি ফিরিয়েছে।

১৮ ক্যারেট সোনার (18 carat gold) ক্ষেত্রেও একই চিত্র। আজ প্রতি গ্রামে দাম ৯,৩৮০ টাকা, ১০ গ্রামে ৯৩,৮০০ টাকা এবং ১০০ গ্রামে ৯,৩৮,০০০ টাকা। এখানেও ১০০ টাকার পতন হয়েছে। তাই যাঁরা হালকা ডিজাইনের গয়না বা দৈনন্দিন ব্যবহারের জন্য সোনা কেনেন, তাঁদের কাছে এই দাম বেশ সুবিধাজনক।

সোনার পাশাপাশি রুপোর (silver price) বাজারেও আজ সামান্য পরিবর্তন দেখা গিয়েছে। ১০০ গ্রাম রুপোর দাম ১৫,৮৯০ টাকা এবং ১ কেজি রুপোর দাম ১,৫৮,৯০০ টাকা। এখানেও একদিনে ১০০ টাকার পতন হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

সব মিলিয়ে উৎসব-পরবর্তী সময়ে সোনা ও রুপোর দামে (gold and silver rates) ধীরে ধীরে স্থিতাবস্থা ফিরে আসছে। তাই বিয়ের মরশুমের আগে যারা সোনা বা রুপো কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এখনই হতে পারে সঠিক সময়।