Mohun Bagan: সুপার কাপ জয়ের লক্ষ্যে গোয়া পৌঁছাল মোহনবাগান

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: শিল্ড জয় এখন অতীত। সামনে সুপার কাপ। আর এবার সুপার কাপ জয়ের লক্ষ্যেই গোয়া পৌঁছে গেল মোহনবাগান। বৃহস্পতিবার কলকাতা থেকে দুপুর ১২টার বিমানে গোয়া গেছে তারা। গোয়া বিমানবন্দর থেকে টিম বাসে তারা হোটেল যায় মনবীর লিস্টনরা৷ হোটেলের লনেই হালকা গা ঘামিয়ে নেন সবুজ মেরুন ফুটবলাররা।

আরও পড়ুন: Koyel Mallick :ভাইফোঁটার সকালে মিষ্টি মুহূর্ত! দাদা কবীরকে প্রথম ফোঁটা দিল কাব্য

চিন্তার কালো মেঘ কলকাতাতে ফেলে রেখেই ফুরফুরে মেজাজে গোয়াতে পা রেখেছে সবুজ মেরুন ব্রিগেড। ডুরান্ড জিততে না পেরে চাপ বাড়ছিল কামিংসদের ওপর। তবে সুপার কাপের আগে শিল্ড ফাইনালের ডার্বি জিতে আত্মবিশ্বাস বেড়েছে রবসন রবিনহোদের। ফিট হয়ে উঠেছেন মনবীর সিং। সুতরাং বলাই বাহুল্য যে উইং নিয়ে চিন্তা কমেছে মোলিনার। পাশাপাশি আইএফএ শিল্ড জিতে আত্মবিশ্বাস রয়েছে গোটা দলের মধ্যে। ধীরে ধীরে ছন্দে ফিরছে মোহনবাগান। গোয়ায় মোহনবাগানের প্রথম ম্যাচ আগামী শনিবার। প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি। সেই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছেন মোহনবাগান সমর্থকরা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার আইএফএ শিল্ড নিয়ে আসা হয়েছে মোহনবাগান ক্লাব তাবুতে। সদস্য সমর্থকদের শিল্ড প্রদর্শনের সুযোগ করে দেওয়া হয়। একই সঙ্গে ক্লাবের কার্যকরী কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে পতাকা উত্তোলন করেন মোহনবাগান সভাপতি দেবাশিষ দত্ত এবং সচিব সৃঞ্জয় বসু।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

সভাপতি দেবাশিষ দত্ত বলেন, শিল্ড ক্লাব থেকেই আইএফএতে ফিরে যাবে। কারণ, এটাই নিয়ম। ইস্টবেঙ্গলকে হারিয়ে শিল্ড জয় মানেই বাড়তি তৃপ্তি সদস্য সমর্থকদের। সবুজ মেরুন সভাপতি বলছেন পূর্ণ শক্তির মোহনবাগান সুপারজায়ান্ট যখনই ডার্বিতে নেমেছে তখনই জয় ছিনিয়ে নিয়ে এসেছে। গত পাঁচ বছরে সেটাই দেখা গিয়েছে। হোসে মোলিনার প্রশিক্ষনাধীন মোহনবাগান সুপারজায়ান্ট বৃহস্পতিবার সুপার কাপ খেলতে গোয়া রওনা হল। সেখানে ইতিমধ্যে ইস্টবেঙ্গল পৌঁছে প্র্যাকটিস শুরু করেছে। যদিও প্র্যাকটিস মাঠের অসুবিধা এবং ম্যাচের সময় নিয়ে অভিযোগ তুলেছেন লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার। প্রত্যুত্তরে মোহনবাগান সভাপতির কটাক্ষ, “নাচতে না জানলে উঠোন ব্যাকা!”