নিউজ পোল ব্যুরো: ডিসেম্বর শুরু হতেই বিয়ের মরশুমে বাজারে সোনার চাহিদা তুঙ্গে (Gold Price Today)। বিয়ে হোক বা উৎসব, উপহার কিংবা বিনিয়োগ—সব ক্ষেত্রেই সোনার গুরুত্ব আলাদা। মাসের শুরুতে টানা ঊর্ধ্বমুখী ছিল সোনার দর (Gold Price Today)। তবে আজ, ৪ ডিসেম্বর হঠাৎ করেই বড় ধস নামল সোনার বাজারে। একদিনেই উল্লেখযোগ্য হারে কমেছে সোনার দাম (Gold Price Today)। ফলে যাদের সামনে বিয়ে রয়েছে কিংবা যারা উপহার দেওয়ার জন্য সোনা কেনার কথা ভাবছেন, তাদের জন্য আজ কার্যত সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে।
আরও পড়ুন : /Weather Update : দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত, কুয়াশার চাদরে ঢাকা একাধিক জেলা—বৃষ্টি নেই বলেই পূর্বাভাস
আজ ২৪ ক্যারেট সোনার দামে বড় পতন লক্ষ্য করা গিয়েছে। ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৬ টাকা। ১০ গ্রামের দাম আজ ১ লক্ষ ৩০ হাজার ৩৬০ টাকা এবং ১০০ গ্রাম কিনতে খরচ পড়বে ১৩ লক্ষ ৩ হাজার ৬০০ টাকা। গত দিনের তুলনায় ১০ গ্রামে প্রায় ২২০ টাকা কমেছে, আর ১০০ গ্রামে প্রায় ২,২০০ টাকার পতন হয়েছে। এত বড় একদিনের দরপতন গত কয়েক সপ্তাহে খুব একটা দেখা যায়নি। ২২ ক্যারেট সোনার দামেও স্পষ্টভাবে প্রভাব পড়েছে (Gold Price Today)। আজ ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১১ হাজার ৯৫০ টাকা। ১০ গ্রাম কিনতে হলে খরচ পড়বে ১ লক্ষ ১৯ হাজার ৫০০ টাকা এবং ১০০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১১ লক্ষ ৯৫ হাজার টাকা। এখানেও একদিনে প্রায় ২,০০০ টাকা পর্যন্ত দাম কমেছে, যা গয়না কেনার ক্ষেত্রে ক্রেতাদের জন্য যথেষ্ট স্বস্তির খবর। ১৮ ক্যারেট সোনার দরেও উল্লেখযোগ্য পতন হয়েছে (Gold Price Today)। আজ ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৯ হাজার ৭৭৮ টাকা, ১০ গ্রামে ৯৭ হাজার ৭৮০ টাকা এবং ১০০ গ্রামে ৯ লক্ষ ৭৭ হাজার ৮০০ টাকা। এই ক্যাটেগরিতে একদিনে দাম কমেছে প্রায় ১,৬০০ টাকা, যা তরুণ প্রজন্মের গয়না ক্রেতাদের জন্য ভালো খবর।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
অন্যদিকে সোনার দামে এমন বড়সড় পতন হলেও রুপোর দামে আজ কোনও পরিবর্তন হয়নি (Silver Price Today)। ১০০ গ্রাম রুপোর দাম আজও ১৯ হাজার ১০০ টাকাতেই স্থির রয়েছে। ১ কেজি রুপো কিনতে খরচ পড়বে ১ লক্ষ ৯১ হাজার টাকা। ফলে সোনা ও রুপোর বাজারে আজ স্পষ্ট ভিন্ন চিত্র দেখা যাচ্ছে (Silver Price Today)। বিয়ের মরশুমের শুরুতেই সোনার এই বড় দরপতন ক্রেতাদের মুখে হাসি ফোটাল বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। এখন দেখার, আগামী দিনে এই দর কতটা স্থিতিশীল থাকে।
