নিউজ পোল ব্যুরো: ১০ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার (Tuesday Rashifal)। দিনটি মহাবলী বজরংবলীর চরণে সমর্পিত। গ্রহের ফেরে এদিন আকাশে তৈরি হচ্ছে বিরল এক মহাজাগতিক সংযোগ। একদিকে মঙ্গল নিজের উচ্চ রাশি মকরে অবস্থান করে সৃষ্টি করছে ‘রুচক রাজযোগ’, অন্যদিকে সূর্য ও মঙ্গলের মিলনে তৈরি হচ্ছে শক্তিশালী ‘আদিত্য মঙ্গল যোগ’। এর সাথে বিশাখা ও অনুরাধা নক্ষত্রের প্রভাব এবং ‘ধ্রুব যোগ’-এর মেলবন্ধনে ৫টি রাশির (Tuesday Rashifal) জাতকদের ভাগ্যে বইবে পয়া বাতাস।
জ্যোতিষ (Tuesday Rashifal) মতে, হনুমানজির বিশেষ কৃপায় যে ৫ রাশির কপাল খুলতে চলেছে, দেখে নিন তাদের রাশিফল (Tuesday Rashifal):
আরও পড়ুন: Monday Horoscope: সোমবার বুধ-শুক্র-রাহুর মহা-সংযোগ! মহাদেবের আশীর্বাদে ভাগ্য খুলছে ৫ রাশির
মেষ রাশি (Aries): সৌভাগ্যের নবদিগন্ত
মেষ রাশির জাতকদের জন্য ১০ ফেব্রুয়ারি দিনটি আশীর্বাদের মতো। কর্মক্ষেত্রে আপনি কেবল প্রশংসাই পাবেন না, পেতে পারেন বড় কোনো গুরুদায়িত্ব। আয়ের ক্ষেত্রে এমন কোনো সূত্র থেকে অর্থ আসবে, যা আপনার কল্পনার বাইরে ছিল। পুরনো কোনো অভিজ্ঞতার সুফল পাবেন আজ। শত্রুরা চাইলেও আপনার ক্ষতি করতে পারবে না। পারিবারিক জীবনে বড় ভাইয়ের পূর্ণ সহযোগিতা আপনার আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে।
মিথুন রাশি (Raw (Gemini): অর্থযোগ ও সামাজিক প্রতিষ্ঠা
আর্থিক সমৃদ্ধির বিচারে মঙ্গলবারটি মিথুন রাশির জন্য অত্যন্ত শুভ। আপনার অমীমাংসিত অনেক ইচ্ছে আজ পূরণ হতে পারে। বিশেষ করে সহকর্মীদের সহায়তায় পেশাদার জীবনে বড় কোনো মোড় আসতে পারে। সামাজিক প্রতিপত্তি বৃদ্ধির পাশাপাশি নতুন কোনো প্রজেক্ট বা উদ্যোগ শুরু করার জন্য দিনটি উপযুক্ত। ব্যাঙ্কিং বা ঋণ সংক্রান্ত কাজেও আজ দ্রুত সাফল্যের যোগ রয়েছে। সন্তানের সাফল্যে ঘরে আনন্দের পরিবেশ থাকবে।
সিংহ রাশি (Leo): সম্মান ও বিলাসবৃদ্ধি
সিংহের মতো তেজ নিয়ে দিনটি শুরু করবেন সিংহ রাশির জাতকরা। আপনার কর্মদক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞান উর্ধ্বতনদের মুগ্ধ করবে। দীর্ঘদিন ধরে যে সুযোগের অপেক্ষায় ছিলেন, তা আজ আপনার দরজায় কড়া নাড়তে পারে। বন্ধুদের সহায়তায় অসমাপ্ত কাজ শেষ হবে। এমনকি নতুন কোনো যানবাহন বা বিলাসদ্রব্য কেনার যোগ তৈরি হচ্ছে। শিক্ষার্থীদের জন্য দিনটি বিশেষ শুভ ফল নিয়ে আসবে।
মকর রাশি (Capricorn): কেরিয়ারে বাজিমাত
মকর রাশিতে মঙ্গল ও সূর্যের অবস্থান আপনার মনোবলকে আকাশচুম্বী করে তুলবে। বিশেষ করে যারা প্রতিরক্ষা, খেলাধুলা বা পুলিশি পেশার সাথে যুক্ত, তাদের জন্য আজ লটারি পাওয়ার মতো পরিস্থিতি। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের প্রবল সম্ভাবনা। চাকরির সন্ধানে থাকা যুবক-যুবতীদের জন্য কোনো বড় সুযোগ অপেক্ষা করছে। পৈতৃক সম্পত্তি বা বাবার দিক থেকে বিশেষ আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
মীন রাশি (Pisces): ব্যবসায়িক শ্রীবৃদ্ধি ও সুসংবাদ
মীন রাশির জাতকদের জন্য আজ লাভের ঝুলি ভরপুর। নতুন নতুন প্রভাবশালী মানুষের সাথে যোগাযোগ তৈরি হবে, যা ভবিষ্যতে আপনার ব্যবসায়িক উন্নতির পথ প্রশস্ত করবে। ভাগ্য আপনার সহায় থাকায় আয়ের ক্ষেত্রে অপ্রত্যাশিত উৎস খুলে যেতে পারে। তবে হুজুগে পড়ে স্বল্পমেয়াদী বিনিয়োগ না করাই ভালো। অভিজ্ঞদের পরামর্শ নিন, তা সোনার মতো কাজ করবে। সন্তানের উন্নতিতে মানসিক শান্তি বজায় থাকবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
