নিউজপোল ব্যুরোঃ শনিবার ভোররাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশের তল্লাশিকে কেন্দ্র করে সরগরম বাংলার রাজনীতি। শালবনি থানার একটি আর্থিক তছরুপের মামলার তদন্তে সুমিত রায়ের খোঁজে এই অভিযান চালানো হয়। এই ঘটনা নিয়ে এবার তৃণমূল শিবিরকে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। এদিকে ঘটনাকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তাঁর দাবি, আইনের চোখে সবাই সমান। কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে তদন্তের মুখোমুখি হতেই হবে।
বিজেপি নেত্রীর স্পষ্ট বক্তব্য, যারা দুর্নীতি করেছে, আইন অনুযায়ী স্বাভাবিকভাবেই তাদের বিরুদ্ধে তদন্ত হবে। এই লড়াইয়ে কাউকেই ছেড়ে দেওয়া হবে না। তিনি মনে করিয়ে দেন, পদের তোয়াক্কা না করে যে কেউ বাংলার সাধারণ মানুষকে লুটেছে বা অত্যাচার করেছে, তাকেই ওব কিছুর জবাব দিতে হবে। ঘটনার খবর পেয়েই ভোররাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ছোটেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তল্লাশি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, পুলিশ তাঁর বাড়ি থেকে কিছুই পায়নি। যারা তল্লাশি চালিয়েছে, তারাই এর আসল উত্তর দেবে। তল্লাশির সময় দরজা ভাঙার ঘটনা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছে জোড়াফুল শিবির।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করে লকেট চট্টোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক এখন অতীত! বাংলার মানুষ তাঁদের লুট ও প্রতারণার যোগ্য শাস্তি দিয়ে ইতিমধ্যেই ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলেছে। শুধু রাজনৈতিকভাবে নয়, সাংবিধানিক ও আইনি দিক থেকেও তাঁদের নিজেদের পাপের জবাবদিহি করতে হবে। তৃণমূলের দুর্নীতির জাল একেবারে শীর্ষ স্তর পর্যন্ত বিস্তৃত, তাই তদন্তের এই প্রক্রিয়া তাঁদের মুখোমুখি হতেই হবে। নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবলে ভুল করবেন, পার পাওয়ার কোনো সুযোগ নেই। দুর্নীতি বনাম রাজনৈতিক প্রতিহিংসার এই লড়াই আগামী দিনে কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।
