Abhishek Banerjee High Court News: আদালতের রায়ে থামল সেই ঝড়! ক্যামাক স্ট্রিটের দপ্তর খালি করার নির্দেশ খারিজ—দমকলকে ফের পরিদর্শনের নির্দেশ হাইকোর্টের

নিউজপোল ব্যুরো: ‘দপ্তর খালি করুন’—দমকলের সেই নোটিস ঘিরে যখন ক্যামাক স্ট্রিটে উত্তাপ চরমে, তখনই আদালতের নির্দেশে বদলে গেল ছবিটা! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থাকা ক্যামাক স্ট্রিটের ভবনের সপ্তম ও অষ্টম তলা খালি করার জন্য ৪ সেপ্টেম্বর যে নোটিস দিয়েছিল দমকল, তা আপাতত খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। কালীঘাট তৃণমূলের আবেদনের ভিত্তিতেই এই নির্দেশ। বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশ, […]

Continue Reading

ভবানীপুরের হারের বদলা নিতেই চন্দ্রনাথকে সরাতে ২ কোটির সুপারি, নেপথ্যে ‘ভাইপো গ্যাং, চন্দ্রনাথ-কাণ্ডে বিস্ফোরক দাবি শুভেন্দুর

নিউজপোল ব্যুরো: চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড ঘিরে ফের বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই খুন নয়, এর নেপথ্যে ছিল বড় অঙ্কের টাকার খেলা। চন্দ্রনাথকে সরিয়ে দিতে প্রায় ২ কোটি টাকা খরচ করা হয়েছিল বলে দাবি করেছেন তিনি। আরও চাঞ্চল্যকর অভিযোগ, এই টাকা সুপারি কিলারদের কাছে পৌঁছে দেওয়ার কাজে জড়িত […]

Continue Reading

ফায়ার সেফটি সার্টিফিকেট ছাড়াই চলছিল ভাইপোর অফিস? অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের ৬ ও ৭ তলা খালি করার কড়া নির্দেশ দমকলের

নিউজপোল ব্যুরো: ক্যামাক স্ট্রিটের অফিস ঘিরে বিতর্কের মধ্যেই এবার সামনে এল আরও বড় খবর। ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের বহুতলের একাধিক অংশ ব্যবহার না করার নির্দেশ দিল দমকল। বেসমেন্টের পাশাপাশি ভবনের ৬ ও ৭ তলাও অবিলম্বে খালি করে দিতে বলা হয়েছে। বৈধ ফায়ার সেফটি সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত এই অংশগুলিতে কোনও ধরনের ব্যবহার করা যাবে না […]

Continue Reading

‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির বিতর্কে বড় মোড়! রবীন্দ্র নগর ও বিষ্ণুপুর থানার ৩টি মামলায় আদালতের রক্ষাকবচ পেলেন অভিষেক

নিউজপোল ব্যুরো: ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরে একাধিক অনিয়ম ও গাফিলতির অভিযোগে অস্বস্তিতে থাকা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রবীন্দ্র নগর এবং বিষ্ণুপুর থানায় রুজু হওয়া ৩টি পৃথক মামলায় অভিষেকের বিরুদ্ধে আপাতত কোনও চরম বা কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবে না পুলিশ। শুক্রবার হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চের এই […]

Continue Reading

অভিষেকের ‘সেবাশ্রয়-২’ ক্যাম্পে গাইডবই দেখে চিকিৎসা? ম্যানুয়াল-কাণ্ডে তুলকালাম, নিশানায় অভিষেক

নিউজপোল ব্যুরো: কোন রোগ এলে কী ওষুধ দিতে হবে? কতবার খাওয়াত হবে সেই ডোজ? সবটাই আগে থেকে ছকা এক টুকরো নোটে! মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের গাইড বইয়ের মতো চিকিৎসা জগতের জন্যও নাকি বানানো হয়ে গিয়েছিল ফিক্সড ম্যানুয়াল। আর সেই গাইডলাইন বা সহায়িকা মেনেই চলত রোগী দেখা। ফলতার ‘সেবাশ্রয়-২’ ক্যাম্প থেকে সেই ম্যানুয়াল উদ্ধার হতেই চরম শোরগোল […]

Continue Reading

ভাইপো-র অবৈধ সাম্রাজ্য এবার পুরোপুরি ধূলিসাৎ, ফুটপাত দখল আর প্ল্যান ছাড়া রাজত্বের নির্মম অবসান

নিউজপোল ব্যুরো: ডায়মন্ড হারবারের পর এবার আমতলাতেও ‘ভাইপো’-র রাজনৈতিক সাম্রাজ্য গুঁড়িয়ে ধূলিসাৎ হল। আজ সোমবার, ২০ জুলাই ২০২৬ সকাল থেকেই আমতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা কার্যালয় চত্বরে এক নজিরবিহীন ও হাড়হিম করা থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। কোনো রকম প্ল্যান পাস না করিয়েই গায়ের জোরে ফুটপাত দখল করে এই অবৈধ অফিস […]

Continue Reading

সেবার নামে বেআইনিভাবে গর্ভস্থ শিশুর লিঙ্গ নির্ধারণের বিস্ফোরক অভিযোগে কাঁপছে অভিষেকের ‘সেবাশ্রয়’

নিউজপোল ব্যুরো: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাধের ‘সেবাশ্রয়’ প্রকল্প ঘিরে এবার সামনে এল এক চরম চাঞ্চল্যকর ও ভয়ংকর অভিযোগ। ১৯৯৪ সালের গর্ভস্থ শিশুর লিঙ্গ নির্ধারণ বিরোধী আইন (PC & PNDT Act) সম্পূর্ণ লঙ্ঘন করে স্বাস্থ্য ক্যাম্পে বেআইনিভাবে আল্ট্রাসোনোগ্রাফি ও এক্স-রে মেশিন ব্যবহার করার অভিযোগ উঠেছে। আর এই বিস্ফোরক অভিযোগের ভিত্তিতেই ডায়মন্ড হারবার জেলা পুলিসের একটি […]

Continue Reading

পুলিশ এসে হাতকড়া পরাবে সেই আতঙ্কে সিঁটিয়ে অভিষেক! রোজ নতুন FIR-এর ধাক্কায় ‘ঘুটঘুটে অন্ধকারে’ তৃণমূলের যুবরাজ!

নিউজপোল ব্যুরো: রোজ সকালে ঘুম থেকে উঠেই নাকি এখন বুক কাঁপছে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! কখন পুলিশের গাড়ি বাড়ির দরজায় এসে কড়া ব্রেক কষবে আর কখন চকচকে লোহার হাতকড়াটা হাতে গলিয়ে দেবে—এই চরম আতঙ্কেই এখন দিন কাটছে ঘাসফুল শিবিরের ‘যুবরাজ’-এর। প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও গজিয়ে উঠছে নতুন নতুন এফআইআর (FIR)। চারদিক থেকে ধেয়ে আসা […]

Continue Reading

অভিষেকের বিরুদ্ধে মামলায় বড় আপডেট!অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তর্বর্তী আইনি সুরক্ষার মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট।

নিউজপোল ব্যুরো: বিরোধী দলের বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি করার মতো এক অতি চাঞ্চল্যকর ও নজিরবিহীন ফৌজদারি মামলায় এবার বড়সড় স্বস্তি পেলেন তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চরম আইনি উত্তেজনা আর গ্রেফতারির আশঙ্কার মাঝেই আজ শুক্রবার, ৩ জুলাই ২০২৬ কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের জরুরি বেঞ্চের নির্দেশে আরও কয়েকটা দিনের জন্য বড়সড় হাফ ছেড়ে বাঁচলেন ‘ভাইপো’। […]

Continue Reading

বেআইনি চিকিৎসার আড়ালে কোন মেগা স্ক্যাম? ‘ভাইপো’-র সাধের সেবাশ্রয় নিয়ে ডায়মন্ড হারবার থানায় বড়সড় মামলা রুজু!

নিউজপোল ব্যুরো: ভাইপো’র সাধের মেগা প্রজেক্টের আড়ালে কি তবে চলছিল এক ভয়ঙ্কর ও বেআইনি চিকিৎসার মরণফাঁদ? ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  ‘সেবাশ্রয়’ নিয়ে এবার সরাসরি অল-আউট অ্যাকশনে নেমে পড়ল রাজ্যের স্বাস্থ্য দফতর! সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনায় যে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির হয়েছিল, তা নাকি স্বাস্থ্য দফতরের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই আয়োজন করা হয়েছিল। এই তথ্য সামনে […]

Continue Reading