নিউজপোল ব্যুরো: গভীর রাতে আচমকা ভূমিকম্পের কম্পনে আতঙ্ক ছড়াল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৪টে ৩৫ মিনিট নাগাদ জলপাইগুড়ি-সহ আশপাশের একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১। আচমকা মাটি কেঁপে ওঠায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে ভোররাত হওয়ায় অধিকাংশ মানুষ তখন ঘুমের মধ্যে ছিলেন। ফলে অনেকেই ভূমিকম্পের বিষয়টি টের পাননি।
নেপালের কোশি প্রদেশের কাছে ছিল এই কম্পনের উৎসস্থল। এর প্রভাব শুধু উত্তরবঙ্গেই সীমাবদ্ধ থাকেনি। বাংলাদেশ, ভুটান, চিন এবং নেপালের বিভিন্ন জায়গাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে।
তবে এই প্রথম নয়, এর আগেও ১২ নভেম্বর ভোরে উত্তরবঙ্গে ভূমিকম্প হয়েছিল। সেই সময় কম্পনের মাত্রা ছিল ৪.৯। প্রায় ২৯ সেকেন্ড ধরে কেঁপেছিল মাটি। সেই ভূমিকম্পের উৎসস্থলও ছিল নেপাল। যদিও উত্তরবঙ্গে ভূমিকম্পের জেরে সেইরকম কোন ক্ষয়ক্ষতি হয়নি।
অন্যদিকে, প্রসঙ্গত, কয়েক মাস আগেই ভয়াবহ হড়পা বান ও ভূমিধসে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছিল নেপাল। ত্রিশূলী ও ভোটকোসি নদীর জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রাণ হারান বহু মানুষ, নিখোঁজ হন কয়েক হাজার। সেই বিপর্যয়ের রেশ কাটার আগেই ফের ভূমিকম্পের ঘটনায় উদ্বেগ বাড়ল।
