নিউজপোল ব্যুরো: হাওড়ার কাজিপাড়ায় ছটপুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে হাওড়া পুরসভা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘদিন ধরে আইনি জটিলতার কারণে থমকে রয়েছে পুর নির্বাচন। ফলে পুরসভার স্বাভাবিক কাজকর্ম পরিচালনা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এদিন হাওড়া থেকে মুখ্যমন্ত্রী আগের সরকারের কর্মকাণ্ড নিয়ে সরব হলেন। তিনি বললেন তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনকে নিশানা করে পরম্পরা ও ঐতিহ্য করছে। একই সঙ্গে নন্দীগ্রাম ও রেজিনগরের নির্বাচনী ফলাফল তুলে ধরে সংখ্যালঘুদের সমর্থন নিয়েও বড় দাবি করেছেন তিনি।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, “১৫ বছর ধরে বাংলার পরম্পরা, ঐতিহ্য সব নষ্ট করেছে তৃণমূল। পিতৃপক্ষে কাঁচি নিয়ে বেরোত, রামনবমীর মিছিলে পাথর ছুড়ত।” তাঁর দাবি, বাংলায় মৌলবাদ ও জঙ্গিবাদের কোনও জায়গা নেই। নন্দীগ্রাম এবং রেজিনগরের ফলাফলেই নাকি স্পষ্ট হয়েছে, সংখ্যালঘুদের একাংশও এখন সরকারের পাশে রয়েছেন।
পুজো-পার্বণকে কেন্দ্র করে বিভাজনের রাজনীতি হয়েছে বলেও অভিযোগ করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, “ওরা বলত ছট বিহারের, রামনবমী উত্তরপ্রদেশের। আজ গোটা বিশ্বের সনাতনীরা একসঙ্গে সব পুজো করছেন।” দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো, রামনবমী থেকে ছট—সব উৎসব পালনের কথা তুলে ধরেন তিনি।
এদিন তৃণমূলের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগও সামনে আনেন মুখ্যমন্ত্রী। তাঁর হুঁশিয়ারি, “কাউকে ছাড়ব না। সবাইকে জেলে ঢোকাব। সবে ৬ মাস হয়েছে, আরও অনেক কিছু দেখা বাকি।” রাজনৈতিক মহলে তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।
