নিজস্ব প্রতিনিধি,কলকাতা: রবিবার রাজ্য জুড়ে বঙ্গবাসী মাতলো বাগদেবীর (Saraswati) আরাধনায়। বিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য প্রতিষ্ঠানগুলোতেও একইভাবে চলল বিদ্যা দেবীর (Saraswati) আরাধনা। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটি সকলকেই দেখা গেল পুজোর

আয়োজনের মেতে উঠতে। কোথাও পুজো সম্পন্ন হল আজ রবিবারেই, কোথাও আবার আগামীকাল অর্থাৎ সোমবার পূজোর প্রস্তুতি।
আরও পড়ুন: Excessive Yawning Causes: আপনার বেশি হাই ওঠা স্বাভাবিক নাও হতে পারে! সতর্ক থাকুন!
তেমনি আজ বিশিষ্ট সংগীত শিল্পী অদিতি মুন্সির সঙ্গীতম কালচার একাডেমিতেও দেখা গেল পুজো সম্পন্ন হতে।

যেখানে একেবারে সিঁদুর দিয়ে ঘট প্রস্তুত থেকে শুরু করে শেষ পর্যন্ত নিজে হাতে খুশ মেজাজে সমস্ত কাজ করতে দেখা গেল সংগীত শিল্পী অদিতি মুন্সিকে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/1BH1X3DtfC/
গায়িকা তথা রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অদিতি মুন্সির আয়োজিত এই

পুঁজিতে উপস্থিত থাকতে দেখা গেলো অ্যাকাডেমির আরও অন্যান্যদের।
নিউজ পোল ইউটিউব লিংক: https://youtu.be/P29UjdiL1dw?si=X9tLLJp6AZAGoS8I
এভাবেই সম্পন্ন হলো দক্ষিণ দমদমে শ্যামনগর রোড লাগোয়া আবাসনে সঙ্গীতম মিউজিক হাউসের সরস্বতী পুজো।

হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী মা সরস্বতী, শাস্ত্রীয় মতে মাঘ মাসের শুক্ল পঞ্চমীতে বসন্ত পঞ্চমী তিথি মেনে আয়োজন করা হয় বাগদেবীর পুজোর। সকাল থেকেই কর্মব্যস্ততার সেই মতোই পুজোর আয়োজনে মেতে থাকতে দেখা গেলো অদিতি মুন্সি ও তাঁর গানের স্কুলের ছোট ছোট কচিকাঁচাদের। সারা দিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাটলো দিন।
অদিতি মুন্সী একজন ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী এবং পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ। অদিতি মুন্সী ১৯৮৯ সালে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা ভাষায় অনেক হিন্দু ভক্তিমূলক গান গাওয়ার জন্য বিশেষভাবে পরিচিত। তিনি জি বাংলার সা রে গা মা পা ২০১৫-তে একজন অংশগ্রহণকারী ছিলেন। তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের আসনে বিজয়ী হন।
