Salt Lake: পুলিশের সঙ্গে বচসা, বিজেপির বিক্ষোভে উত্তাল সল্টলেকের করুণাময়ী

breakingnews কলকাতা রাজনীতি

নিউজ পোল ব্যুরো: বুধবারে বারুইপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কর্মসূচি ছিল। সেই মিছিলে বিজেপির (BJP) নেতার উপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ। বুধবারের হামলার ঘটনায় বৃহস্পতিবার উত্তাল হয়েছে বিধানসভা। ওয়াকআউট করে বিজেপি বিধায়করা। তবে শুধু বিধানসভা নয় শুভেন্দুর উপর হামলার প্রতিবাদে সল্টলেকের (Salt Lake) করুণাময়ী মোড়ে বিক্ষোভ দেখায় বিজেপি। উত্তপ্ত হয়ে ওঠে করুণাময়ী চত্বর।

বিক্ষোভকারীদের করুণাময়ী মোড় থেকে সরানোর চেষ্টা করে বিধাননগর পুলিশ। তাতেই বাধে অশান্তি। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে বিজেপি কর্মী সমর্থকরা গাড়ি বাস অটো থামিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। বিজেপির বিক্ষোভ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় সল্টলেক করুণাময়ী মোড়ে। এদিন দুপুরে বিধাননগরে বিজেপি সমর্থকরা একটি প্রতিবাদ মিছিল করে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বারুইপুরে হেনস্তার অভিযোগ এনে প্রতিবাদ মিছিল করে বিজেপি নেতারা। মিছিল করে এসে তারা করুণামযয়ী মোড়ে রাস্তায় বসে পড়েন। পুলিশের সঙ্গে কিছুটা কথা কাটাকাটিও হয়।

আরও পড়ুনঃ BJP: অধ্যক্ষের পদত্যাগের দাবি, বিধানসভা থেকে ফের ওয়াকআউট বিজেপির

উল্লেখ্য, বুধবার বারুইপুরে শুভেন্দু অধিকারী সভার সময়ে রাজ্যের বিরোধীদলনেতার উপর হামলার অভিযোগ নিয়েই এদিন উত্তাল হয় বিধানসভা। কেন এই হামলা হল, শুভেন্দু অধিকারীর প্রাণহানি হতে পারত। এই প্রশ্নের জবাব চাওয়া হয় বলে সূত্রের খবর। তার পর থেকেই উত্তাল হয়ে ওঠে কক্ষ। কালো পতাকা হাতে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। সেই সঙ্গেই বিধানসভার বাইরে কাগজ ছিড়ে ফেরা হয়। এমনকি সেই কাগজে আগুন লাগিয়েও দেখানো হয় বিক্ষোভ। এদিন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালো পতাকা হাতে স্লোগান তোলেন বিজেপি বিধায়করা। বাইরে বের হয়ে রাস্তায় কুশপুতুলও পোড়ানো হয়। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা চত্বর। বিধানসভায় অধিবেশের শুরু থেকেই বিরোধী দলনেতার উপর বুধবার হামলা চালানোর অভিযোগে প্রতিবাদ ও বিক্ষোভে শামিল হল বিজেপি। সেই ঘটনার প্রতিবাদেই সল্টলেক (Salt Lake) চত্বর উত্তপ্ত হয়ে ওঠে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/