নিউজ পোল ব্যুরো: সম্প্রতি পহেলগাঁও হামলার পর (Pahalgam Attack) থেকে ভারত-পাকিস্তান (India-Pakistan) সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে। কূটনৈতিক প্রতিবাদের বাইরেও এবার ভারতের পাল্টা পদক্ষেপ এসে পৌঁছেছে নদী ও বাঁধের জলধারায় (Hydro Project)। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা পদক্ষেপ এবার বাস্তবে রূপ নিচ্ছে। কাশ্মীর (Kashmir) উপত্যকার চন্দ্রভাগা ও বিতস্তা নদীর উপর নির্মিত সালাল ও বগলিহার বাঁধের জলাধার সংস্কারে উদ্যোগ নিয়েছে ভারত সরকার। এতে বাড়বে বাঁধগুলোর জলধারণ ক্ষমতা (Hydro Project) এবং পাকিস্তানের (Pakistan) দিকে যাওয়া পানির প্রবাহ আরও হ্রাস পাবে। ফলে সরাসরি প্রভাব পড়তে পারে প্রতিবেশী দেশটির কৃষিকাজে।
আরও পড়ুন: Putin-Modi: পহেলগাঁও হামলার পরে ভারতীয় প্রতিশোধের ঘন্টাধ্বনি, পাশে রাশিয়া ও ফ্রান্স, হাতিয়ার ইগলা-এস
যদিও এই সংস্কার প্রকল্প সম্পর্কে সরকার আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত চলা এই কার্যক্রমের কথা প্রকাশ পেয়েছে সংবাদমাধ্যম সূত্রে। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই ওই অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়েছিল। কারণ জলাধার পরিষ্কারের সময় বাঁধ থেকে (Hydro Project) সম্পূর্ণ জল বের করে দেওয়া হয়। এই পদক্ষেপও তার ব্যতিক্রম ছিল না।
উল্লেখ্য, সিন্ধু জলচুক্তি (Indus Water Treaty) অনুযায়ী এই ধরনের বাঁধ সংস্কার বা নির্মাণে দুই দেশের অনুমতি প্রয়োজন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভারত চুক্তি কার্যত স্থগিত রেখেই এই কার্যক্রম শুরু করেছে। ভারতীয় কর্তৃপক্ষের মতে, এই পদক্ষেপ প্রতিরোধের অংশ, এবং দেশের নিরাপত্তা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এটি একটি কৌশলগত পদক্ষেপ হিসাবেই বিবেচিত হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এদিকে পাকিস্তান (Pakistan) এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও, ইসলামাবাদের (Islamabad) পক্ষ থেকে এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করা সময়ের অপেক্ষা মাত্র। ভারতের এই কৌশল ইঙ্গিত দিচ্ছে, জল এখন শুধু জীবন নয়, রাষ্ট্রীয় প্রতিরক্ষা ও কূটনীতির হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হতে শুরু করেছে।
