Putin-Modi: পহেলগাঁও হামলার পরে ভারতীয় প্রতিশোধের ঘন্টাধ্বনি, পাশে রাশিয়া ও ফ্রান্স, হাতিয়ার ইগলা-এস

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: পহেলগাঁওয়ে নিরপরাধ হিন্দু পর্যটকদের উপর নির্মম জঙ্গি হামলা (Pahalgam Terror Attack) শুধু কাশ্মীর নয়, সারা ভারতবর্ষকেই কাঁপিয়ে দিয়েছে। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক মহলেও উঠেছে বদলার দাবি। জঙ্গিদের এই কাপুরুষোচিত হামলার কড়া জবাব দিতে প্রস্তুত ভারত। সন্ত্রাসবাদ দমন নীতিতে (Putin-Modi) ফের একবার দৃঢ় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

আরও পড়ুন: Pahalgam News: কাশ্মীরিদের পাশে দাঁড়িয়ে ট্রোলের মুখে বীর জওয়ানের স্ত্রী,পাশে দাঁড়ালো মহিলা কমিশন

এই হামলার (Pahalgam Terror Attack) পরই ভারতের পাশে এসে দাঁড়িয়েছে বিশ্ব শক্তিগুলিও। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বয়ং ফোন করে প্রধানমন্ত্রী মোদীকে জানিয়েছেন সমবেদনা এবং পূর্ণ সমর্থনের বার্তা। পুতিনের স্পষ্ট বার্তা, সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে রাশিয়া (Russia) পাশে থাকবে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতিও ভারতের (India) পাশে থাকার কথা ঘোষণা করেছেন।

এই আবহে প্রতিরক্ষা শক্তি বাড়াতে (Putin-Modi) আরও এক ধাপ এগোল ভারত (India)। কিছুদিন আগেই রাশিয়া (Russia) থেকে এসে পৌঁছেছে অত্যাধুনিক ইগলা-এস ক্ষেপণাস্ত্র। কাঁধে বহনযোগ্য এই স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রটি শত্রুপক্ষের হেলিকপ্টার, যুদ্ধবিমান কিংবা ড্রোন নিমেষে ধ্বংস করে দিতে সক্ষম। এর জন্য প্রয়োজন হয় না কোনও জটিল লঞ্চিং সিস্টেম বা ভেহিকল যে কোনও সৈনিক কাঁধে নিয়েই তা ছুঁড়তে পারেন।

এদিকে প্রতিরক্ষা প্রস্তুতিতে আরেক দিক থেকে জোরালো হল ভারতীয় সেনাবাহিনী (Indian Army)। ফ্রান্সের সঙ্গে ২৬টি রাফাল মেরিন ফাইটার জেট কেনার চুক্তি সই হয়েছে। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং ও নৌসেনার ভাইস চিফ অ্যাডমিরাল কে. স্বামীনাথনের উপস্থিতিতে এই চুক্তি সম্পন্ন হয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

প্রধানমন্ত্রী ইতিমধ্যে সেনাবাহিনীর তিন শাখার প্রধানদের সঙ্গে টানা বৈঠক করছেন। রাজনাথ সিং (Rajnath Singh হুঁশিয়ারি দিয়েছেন, “দেশের দিকে চোখ তুলে তাকালে, চরম মূল্য দিতে হবে। ভারত নিজের শক্তি জানে।”