Pahalgam News: কাশ্মীরিদের পাশে দাঁড়িয়ে ট্রোলের মুখে বীর জওয়ানের স্ত্রী,পাশে দাঁড়ালো মহিলা কমিশন

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: নিঃশব্দে যন্ত্রণার পাহাড় ভেঙে পড়েছে এক তরুণীর জীবনে। কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া নির্মম জঙ্গি হামলায় (Pahalgam News) প্রাণ হারিয়েছেন নৌসেনার লেফটেন্যান্ট (Navy Officer) বিনয় নারওয়াল (Binoy Narwal)। সদ্য বিবাহিত এই বীর জওয়ান স্ত্রী হিমাংশীকে (Himanshi Narwal) সঙ্গে নিয়ে হানিমুনে গিয়েছিলেন কাশ্মীরে, সেখানে ঘটে যায় বিভীষিকার সেই রাত। স্বামীকে হারিয়ে যন্ত্রণায় বিধ্বস্ত হলেও হিমাংশী যেভাবে শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছেন, তা একদিকে যেমন উদাহরণ, অন্যদিকে তেমনই সোশাল মিডিয়ায় (Social Media) কিছু অংশের ট্রোলিংয়ের (Trolling) লক্ষ্যও হয়ে উঠেছে।

আরও পড়ুন: Indian Army’s Success: উদ্ধার বিপজ্জনক আইইডি ও গ্যাজেট! বড় হামলার ছক বানচাল

নিজের স্বামীর হত্যাকাণ্ডের (Pahalgam News) পরেও হিমাংশী নারওয়ালের (Himanshi Narwal) এই মানবিকতা, সহনশীলতা ও সম্প্রীতির আহ্বান কোনওভাবেই কিছু নেটিজেনের গাত্রদাহ এড়াতে পারেনি। এক্স হ্যান্ডেলে (X-handle) তিনি লেখেন, “আমার স্বামীর আত্মার শান্তির জন্য গোটা দেশের প্রার্থনা চাই। কিন্তু দয়া করে এই ঘটনার জন্য মুসলিম বা কাশ্মীরিদের দায়ী করে ঘৃণা ছড়াবেন না। আমি শান্তি চাই, শুধুই শান্তি।” এই পোস্টেই শুরু হয় কুৎসিত ট্রোলিং, কুরুচিকর মন্তব্য আর ব্যক্তিগত আক্রমণের ঝড়।

এই প্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশন (National Commission for Women) হিমাংশীর পাশে এসে দাঁড়িয়েছে। কমিশন এক বিবৃতিতে জানায়, “দেশ তাঁর বীর সেনাকে হারিয়েছে। তাঁর স্ত্রীর উপর এই ধরণের অনলাইন আক্রমণ নিন্দনীয় ও দুর্ভাগ্যজনক। একজন নারী তাঁর আদর্শ ও মত প্রকাশের স্বাধীনতা রাখেন। তাঁকে এভাবে আক্রমণ করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

২২ এপ্রিল পহেলগাঁওয়ে ঘটে যাওয়া হামলায় (Pahalgam) যে হিংসা ও বিভেদের চিত্র ফুটে উঠেছে, তা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। ধর্মীয় পরিচয় দেখে পর্যটকদের বেছে বেছে হত্যা করা হয়েছে, যার মধ্যে অন্যতম ছিলেন লেফটেন্যান্ট বিনয় নারওয়াল। জানা যায়, হামলাকারীদের মধ্যে দুই জন পাকিস্তানি নাগরিক। এই ঘটনা কেবল সন্ত্রাসের নগ্ন চেহারাই সামনে আনেনি, দেখিয়ে দিয়েছে দেশে কিছু মানুষের অমানবিক মানসিকতাও।