Cyclone Update : বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, বাংলার আকাশে দুর্যোগের কালো মেঘ

আবহাওয়া

নিউজ পোল ব্যুরোঃ প্যাচপ্যাচে গরম থেকে মিলেছে স্বস্তি। আবহাওয়ায় (Wheather Update) হয়েছে বড় বদল। বাংলার আকাশে জমছে দুর্যোগের কালো মেঘ। হাওয়া অফিস জানাচ্ছে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির জন্য অনুকূল পরিস্থিতি রয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরের সংযোগস্থলে নিম্নচাপ(Cyclone Update) তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। জার জেরেই ভাসবে বাংলার একাধিক জেলা। ইতিমিধ্যেই মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা।

নিম্নচাপের কারণে ২৮ মে থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ৩০ মে পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সম্ভাবনা প্রবল। বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ২৮ মে দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব মেদিনীপুরে, ২৯ মে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের এলাধিক এলাকায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। ৩০ মে দুই বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর,পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, হুগলি জেলায় হতে পারে ভারী বৃষ্টি। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও হতে পারে বৃষ্টি। সোমবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। আগামী পাঁচ দিনে উত্তর ও দক্ষিণবঙ্গে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

আরও পড়ুনঃ COVID-19 Returns: আবার কি ফিরছে ‘ভয়ঙ্কর দিন’? এশিয়ায় করোনা-ছায়া

শনিবারে সময়ের এক সপ্তাহ আগে কেরলে প্রবেশ করেছে বর্ষা। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে শুরু হয়েছে বৃষ্টি। গত ১৬ বছরে দেশে এই প্রথম সময়ের এক সপ্তাহ আগে বর্ষা ঢুকল কেরলে। কেরলে সময়ের আগে বর্ষা প্রবেশ করায় স্বাভাবিক ভাবেই এই প্রশ্ন উঠেছে বাংলায় কবে আসবে বর্ষা। বাংলায় প্রথম উত্তরবঙ্গে প্রথম পা রাখে বর্ষা এবং বাংলায় ১০ জুনের পর বর্ষা আসে। তবে এবারে কেরলে আগে প্রবেশ করলেন বাংলায় সময়ের আগে আসবে কিনা তা এখনও জানা যায়নি। তবে বর্ষা আসার আগে নিম্নচাপের(Cyclone Update) কারণে ভাসতে চলেছে বাংলা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT