Modi Government: প্রতিরক্ষায় আত্মনির্ভর ভারতের জোর কদম! ১১ বছরে মোদী সরকারের নজরকাড়া সাফল্যের খতিয়ান

দেশ

নিউজ পোল ব্যুরো: ১১ বছর পূর্ণ করল এনডিএ সরকারের (NDA Achivement) পথচলা। এই উপলক্ষে প্রতিরক্ষা ক্ষেত্রে দেশের অগ্রগতির রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মঙ্গলবার নিজের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে একটি পোস্টে তিনি জানান, স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে যে ‘আত্মনির্ভর ভারতের’ স্বপ্ন তিনি দেখেছিলেন, তার বাস্তব প্রতিফলন (Modi Government) সবচেয়ে বেশি স্পষ্ট হয়েছে প্রতিরক্ষা ক্ষেত্রে।

আরও পড়ুন: Digha Festival: সৈকতের শহরে আধ্যাত্মিক উত্তেজনা! স্নানযাত্রা থেকে গজবেশ দর্শন, উৎসবে মাতছে দিঘার জগন্নাথ মন্দির

প্রধানমন্ত্রীর (Narendra Modi) কথায়, “গত এক দশকে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় (Defense system) এসেছে যুগান্তকারী পরিবর্তন। আমাদের লক্ষ্য ছিল (Modi Government) আধুনিকীকরণ ও আত্মনির্ভরতা। ভারতকে শক্তিশালী করতে দেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, তা সত্যিই অনুপ্রেরণার।”

গুজরাট, উত্তরপ্রদেশসহ (Uttarpradesh) বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই গড়ে উঠেছে অত্যাধুনিক অস্ত্র ও প্রতিরক্ষা যন্ত্রপাতি তৈরির কারখানা। দেশজ প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে যুদ্ধাস্ত্র, সবেতেই আত্মনির্ভরতার ছাপ স্পষ্ট।

সরকারি পরিসংখ্যান বলছে, ২০১৪-১৫ অর্থবছরে দেশের প্রতিরক্ষা রপ্তানির পরিমাণ ছিল ১,৯৪০ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে সেই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৩,৬২২ কোটিতে! মোদি সরকারের দাবি, এই নজিরবিহীন সাফল্য আত্মনির্ভর ভারতের প্রতি অটুট সংকল্পেরই প্রতিফলন।

এছাড়াও তুলে ধরা হয়েছে ভারতের শান্তিরক্ষায় অবদান। রাষ্ট্রসংঘের নেতৃত্বে ৫০টি আন্তর্জাতিক মিশনে অংশ নিয়েছে দেশের প্রায় ২.৯ লক্ষ সেনা। কোভিড পরিস্থিতিতে (COVID) তৈরি ভ্যাকসিন বিশ্বের বহু দেশকে সরবরাহ করে আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে ভারত।

প্রধানমন্ত্রী আরও বলেন, “উজ্জ্বলা, আয়ুষ্মান ভারত, পিএম কিষাণ, জনৌষধী প্রতিটি প্রকল্পের মূল লক্ষ্য ছিল গরিব ও সাধারণ মানুষের সার্বিক কল্যাণ।” যদিও বিরোধীরা তার এই দাবিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। তৃণমূলের ডেরেক ও’ ব্রায়েন দাবি করেন, মোদী সরকারের এগারো বছরের শাসন শুধু ‘ভুল প্রতিশ্রুতি ও ব্যর্থতায় ভরা’।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT