নিউজ পোল ব্যুরো : এখন ব্যাঙ্কের লকারও (Bank Locker) সোনা-গহনা থেকে টাকা কিছু রাখার জন্যই সুরক্ষিত নয়। ব্যাঙ্কের লকারে নিরাপদে সম্পত্তি রেখে যে নিশ্চিন্তে ঘুমাবেন সেই চিন্তাও উড়েছে সাম্প্রতিক এক ঘটনার পর। তাও আবার খোদ কলকাতার (kolakta) ঘটনা। লকারের গয়না ঠিক আছে কিনা দেখতে এসে চক্ষুচড়ক গাছে চিকিৎসকের। লকারের ভিততের অবস্থা দেখে তো মাথায় হাত। স্ট্রোক হওয়ার জোগাড়।
পেশায় চিকিৎসক এক প্রৌঢ়ার অভিযোগ কলকাতায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লকার থেকে উধাও হয়ে গিয়েছে তাঁর লক্ষাধিক টাকার গহনা। ৬১ বছরের ওই মহিলা রবিবার শ্যামপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ব্যাঙ্ক থেকে গহনা চুরির বিষয়টি জানিয়েছেন। মহিলা চিকিৎসক জানিয়েছেন ব্যাঙ্কের লকার থেকে তাঁর প্রায় ২০ লক্ষ টাকার গয়না উধাও হয়ে গিয়েছে। তিনি অভিযোগে জানিয়েছেন শ্যামবাজারে এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তাঁর ও তাঁর মায়ের লকার রয়েছে। সেখানেই তাঁরা তাঁদের সোনা ও রুপার গহনা রেখেছিলেন। গত ৫ জুন তিনি ওই ব্যাঙ্কে গিয়েছিলেন সমস্ত জিনিস ঠিক রয়েছে কিনা দেখার জন্য। তিনি অভিযোগে জানিয়েছিলেন প্রথম দিন গিয়ে লকার দেখে তাঁর সন্দেহ হয়েছিল কিন্তু ব্যাঙ্ক কর্তৃপক্ষকে এই বিষয়য়ে কিছুই জানাননি।
আরও পড়ুনঃ Dilip Ghosh : মিডিয়ার সামনে চুপ দিলীপ, দলে একেবারেই কোণঠাসা করে দেওয়ার চেষ্টা?
সন্দেহ হওয়ার কারণে চিকিৎসক ফের ৬ জুন ব্যাঙ্কে যান। লকারে (Bank Locker) থাকা গহনা মিলিয়ে দেখার সময়েই বুঝতে পারেন লকারে সুরক্ষিতভাবে জিনিসপত্র রেখে গেলেও কিছুই আর ঠিক নেই। উধাও হয়ে গিয়েছে ২০ লক্ষ টাকার গহনা। লকারের ভিতরে স্টিলের বাক্সে রাখা গহনার সমস্তটাই ফাঁকা। এর পরেই মহিলার অভিযোগ তিনি চুরি যাওয়া ঘটনা সম্পর্কে ব্যাঙ্কের ম্যানেজারের সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ জানাতে চেয়েছিলেন কিন্তু সেই অভিযোগ নিতে রাজি হয়নি ব্যাঙ্ক। মহিলা চিকিৎসকের অভিযোগ এই ঘটনার সঙ্গেই ব্যাঙ্কের কেউ জড়িত থাকতে পারে। খোদ ব্যাঙ্ক থেকে ২০ লক্ষ টাকার গহনা চুরির পর স্বাভাবিক ভাবেই চিন্তার মেঘ জমেছে প্রৌঢ়া চিকিৎসকের মাথায়। এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ ধরা পরেনি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
