Today’s Weather Update: রথের দিন কমবে বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস?

আবহাওয়া

নিউজ পোল ব্যুরো: রথযাত্রার দিন‌ও (Today’s Weather Update) মুখভার থাকবে দক্ষিণবঙ্গের আকাশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের উপর সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: Rath Yatra 2025 Prediction: রথযাত্রার দিনে রাশিতে শুভ যোগ! আচমকা ধনলাভ, যশ, শান্তি, এই রাশিগুলির জন্য খুলছে ভাগ্যের দ্বার!

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ও কলকাতায় আজ (Today’s Weather Update) বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। ইতিমধ্যে দিঘা ও সংলগ্ন উপকূলবর্তী এলাকায় শুরু হয়েছে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টি। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূমেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

কলকাতাতেও সকাল থেকেই মেঘলা আকাশ, থেমে থেমে বৃষ্টি চলছে শহরের বিভিন্ন প্রান্তে। ফলে রথযাত্রা উপলক্ষে শহরের একাধিক স্থানে ভক্তদের ভিড়ের মাঝে যানজট ও জল জমার আশঙ্কা দেখা দিয়েছে। পুরসভা ও পুলিশ প্রশাসন রাস্তায় নেমে পরিস্থিতি সামাল দিতে তৎপর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, “বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি স্থলভাগে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় (Today’s Weather Update) দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। কিছু এলাকায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।”

সমুদ্র উত্তাল থাকায় পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী অঞ্চলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। একই সঙ্গে দিঘা ও মন্দারমণিতে থাকা পর্যটকদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=Bb_L1eKcfi2PST4L

তবে বৃষ্টির (Today’s Weather Update) ভ্রুকুটিকে উপেক্ষা করেই রথযাত্রার উচ্ছ্বাসে ভেসেছে রাজ্য। কলকাতা হোক বা দিঘা—ভিজে পথেই মাসির বাড়ি যাবেন জগন্নাথ, সঙ্গে থাকবেন হাজার হাজার ভক্ত। শনিবার থেকে কমতে পারে বৃষ্টি বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে।