Election Commission: ভারতের রাজনীতিতে শুদ্ধিকরণ অভিযান! এক ধাক্কায় ৩৪৫টি ‘নিষ্ক্রিয়’ দলের ছাঁটাই করল নির্বাচন কমিশন

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারতের রাজনৈতিক অঙ্গনে এক ব্যতিক্রমী পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (Election Commission)। দেশের রাজনৈতিক পরিবেশে স্বচ্ছতা ও জবাবদিহিতার বার্তা দিতে বৃহস্পতিবার (Thursday) এক নির্দেশনায় একযোগে ৩৪৫টি অস্বীকৃত রাজনৈতিক দলের অনুমোদন বাতিল করল কমিশন (Election Commission)। এই পদক্ষেপকে অনেকে বলছেন, দেশের ‘রাজনৈতিক পরিচ্ছন্নতা অভিযানের’ সূচনা।

আরও পড়ুন: SCO: সন্ত্রাসবাদে নীরব চিন-পাকিস্তান, এসসিও নথি প্রত্যাখ্যানে ভারতের কড়া বার্তা

বর্তমানে ভারতজুড়ে প্রায় ২৮০০-র বেশি অস্বীকৃত রাজনৈতিক দল রয়েছে, যাদের অধিকাংশই নির্বাচনে অংশগ্রহণ করে না, আবার অনেক ক্ষেত্রেই ট্যাক্স ফাঁকি ও অর্থ পাচার সংক্রান্ত অভিযোগেও নাম জড়িয়েছে। কমিশনের (Election Commission) পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব দল গত ছয় বছরে (২০১৯ সাল থেকে) কোনও নির্বাচনে অংশ নেয়নি এবং যাদের অস্তিত্বের প্রমাণ দিতে দলীয় দপ্তরের খোঁজেও ব্যর্থ হয়েছে প্রশাসন। শুধুমাত্র সেইসব দলগুলির অনুমোদনই প্রাথমিকভাবে বাতিল (Cancel) করা হয়েছে। কমিশন বলছে, এটি কোনও তাৎক্ষণিক সিদ্ধান্ত নয়। বিগত কয়েক মাস ধরেই অকার্যকর ও ‘কাগুজে রাজনৈতিক দলের’ খোঁজে একগুচ্ছ রাজ্যজুড়ে তথ্য সংগ্রহ করা হচ্ছিল। প্রক্রিয়াগত শর্ত পূরণ না করায় এই ৩৪৫টি দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে এখানেই থেমে থাকছে না নির্বাচন কমিশন। বাকি অস্বীকৃত দলগুলোর কাছেও কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে। যাদের কাছ থেকে সন্তোষজনক জবাব পাওয়া যাবে না, ভবিষ্যতে তাদের ক্ষেত্রেও একইরকম সিদ্ধান্ত নিতে পারে কমিশন। এই পদক্ষেপ নিঃসন্দেহে দেশের রাজনৈতিক কাঠামোয় একটি বড়সড় বার্তা, রাজনীতি এখন শুধুমাত্র নামমাত্র রেজিস্ট্রেশন দিয়ে টিকে থাকার জায়গা নয়, বরং জবাবদিহি ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনও দলের টিকে থাকার সুযোগ দেওয়া হবে না।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT