নিউজ পোল ব্যুরো: পৃথিবীর কক্ষপথে নজরদারির এক নতুন অধ্যায় শুরু করতে চলেছে ভারত। ‘অপারেশন সিঁদুর’- (Operation Sindoor) এর পরবর্তী ধাপে এবার চিন ও পাকিস্তানের (China-Pakistan) উপর আরও কড়া নজর রাখতে মহাকাশে পাঠানো হচ্ছে ৫২টি সামরিক উপগ্রহ (India Military Satellites)। প্রতিটি উপগ্রহ হবে ভারতের “আকাশে চোখ” যা শত্রুপক্ষের সামরিক গতিবিধি, সীমান্তের হালচাল ও সমুদ্রপথের গতিপ্রকৃতি ২৪ ঘণ্টা ধরে নিরীক্ষণ করবে।
আরও পড়ুন: Kasba Law College: “কম র্যাঙ্ক, বড় প্রভাব? দক্ষিণ কলকাতার আইন কলেজে ভর্তি নিয়ে উঠছে জোরালো প্রশ্ন”
২০২৪ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) অনুমোদন পাওয়া এই প্রকল্পে বরাদ্দ হয়েছে প্রায় ২৬ হাজার ৯৬৮ কোটি টাকা। দায়িত্বে রয়েছে প্রতিরক্ষা মহাকাশ সংস্থা (Defence Space Agency)। প্রথম উপগ্রহ উৎক্ষেপণ হবে ২০২৬ সালের এপ্রিল মাসে, আর ২০২৯-এর মধ্যে সবকটি স্যাটেলাইট (India Military Satellites) লো-আর্থ অরবিটে (LEO) বসানো হবে।
এই ৫২টি কৃত্রিম উপগ্রহের মধ্যে ২১টি তৈরি করবে ইসরো, আর বাকি ৩১টি বানাবে তিনটি বেসরকারি সংস্থা। প্রতিটি স্যাটেলাইট (India Military Satellites) থাকবে হাই-রেজোলিউশন ক্যামেরা ও রাডার প্রযুক্তিসহ, যা অল্প সময়ের মধ্যে নির্দিষ্ট অঞ্চলের একাধিক স্পষ্ট ছবি পাঠাতে সক্ষম।
গত মে মাসের প্রথম সপ্তাহে ‘অপারেশন সিঁদুর’- (Operation Sindoor) এর সময় পাকিস্তান সেনার গতিবিধি নজরে রাখতে ভারতের নিজস্ব কার্টোস্যাট এবং বিদেশি বাণিজ্যিক উপগ্রহ ব্যবহার করা হয়। তখনই চিনের কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া তথ্য পাকিস্তানকে (Pakistan) দেওয়া হয়েছিল বলে গোয়েন্দা রিপোর্টে উঠে আসে। এই পরিস্থিতিতে ভারতের জন্য স্বনির্ভর স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করা হয়ে উঠেছে সময়ের দাবি।এই ৫২ স্যাটেলাইট শুধু শত্রুর উপর নজর রাখবে না, এগুলো ভারত মহাসাগরের বিস্তৃত অঞ্চলে জলদস্যুতা, অনুপ্রবেশ ও চোরাচালানের মতো বিষয়েও নজরদারি চালাবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
